March 23, 2026, 4:19 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
Exif_JPEG_420

গলাচিপায় বাশেঁর সাঁকো দিয়ে পারাপার চরমদূর্ভোগের এলাকাবাসী সহ শিক্ষার্থীরা

 জিল্লুর রহমান জুয়েল, পটুয়াখালী। 
পটুয়াখালী গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের কালিরচর সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের পূর্বপাশে পরান মালার খালের দুইপাড় সংলগ্ন ৩-৪ শতাধিক পরিবার
দীর্ঘ ৫০ বছরে ধরে বাশেঁর সাঁকোর উপরদিয়ে চলাচল করে আসছে কালিরচর
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অধ্যায়নরত শিক্ষার্থীসহ এলাকাবাসী।
সরেজমিনে জানা যায় স্থানীয়দের  যাতায়েতের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকোটি। প্রতিনিয়ত শিশুসহ অসুস্থরুগী ও গর্ভবতীদের এই সাঁকোটি পারাপার হয়ে উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্সে সেবা নিতে হয়। প্রতিনিয়ত স্কুল, মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীরা মরণ ফাঁদের মধ্যে যাওয়া-আসা করছে। কয়েক দিন আগে একটি শিশু স্কুল হতে ফেরার পথে এই সাঁকোটি থেকে পরে যায় সৌভাগ্য ক্রমে কাছাকাছি লোক জন থাকায় শিশুটিকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। খালের উপর একটি ব্রীজ না থাকায় দূর্ভোগের চরমে
শিক্ষার্থী ও এলাকার মানুষ। মাত্র ৩৫ মিটার একটি ব্রীজ পাওয়ার আশায় জনপ্রতিনিধিসহ উপজেলা পরিষদ, প্রকৌশল (এল,জি,ইউ) দপ্তরে বারবার আবেদন করেও স্থানীয় জনসাধারণ তাদের দূর্ভোগের সমাধান পাচ্ছেনা। স্থানীয় জনগণের পক্ষে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.নাসির উদ্দিন গত মে/২১ অর্থ বছরে উপজেলা পরিষদে বিষয়টি রেজুলেশনের মাধ্যমে অনুমোদন করলেও এখনো কোন বাস্তবায়ন হয়নি।
 এ ব্যাপারে এল,জি,ইডি বিভাগের কাছে, ব্রীজ নির্মাণ করার জন্য উপজেলা পরিষদ দায়িত্ব প্রদান করে। পরান মালার খালের উপর একটি ব্রীজ নির্মাণ করার দবীতে ইতিমধ্যে স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি) এর কাছে ২২ জানুয়ারি /২২ এলাকাবাসীর পক্ষে ডা. মু. আনছার উদ্দিন আবেদন করেন।
বিষয়টি জন-গুরুত্ব পূর্ণ বিধায় জরুরী ভাবে গোলখালী ইউনিয়নের কালির চর সরকারি প্রথমিক বিদ্যালয় সংলগ্ন পরান মালার খালের উপর একটি ব্রীজ নির্মাণ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট কতর্ৃপক্ষের নিকট জোর দাবী এলাকা বাসীর ।
এব্যাপারে গলাচিপা উপজেলার স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরে নির্বাহী প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম জানান, বিষয়টি ইতিমধ্যেই আমাদের নজরে এসেছে। উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে আশা করছি, দ্রুতই উক্তস্থানের বিষয়ে জনসাধারণ দূর্ভোগ থেকে মুক্তি পাবে।
এব্যাপারে মাননীয় সংসদসদস্য এস এম শাহাজাদা( এমপি) জানানা, বর্তমান শেখ হাসিনার সরকার জনগণের সরকার। তার আমলে কোন স্থানেই বাশেঁর সাঁকো থাকবেনা। ইনশাহ্ আল্লাহ্ খুব শিঘ্রই বাশেঁর সাঁকোর পরিবর্তে জনদূর্ভোগ কমিয়ে উক্ত স্থানে একটি ব্রীজের ব্যাবস্থা করা হবে।
##
Share Button

     এ জাতীয় আরো খবর