March 19, 2026, 8:10 pm

সংবাদ শিরোনাম
শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প পীরগাছার শল্লার বিল: ঘর উঠেছে, আস্থা ভেঙেছে

তানোরে সরনজাই ইউপিতে চশমা প্রতিকের প্রার্থী মোজাম্মের হক খান নির্বাচিত

তানোর প্রতিনিধি
রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউপিতে ৯৫ ভোট বেশী পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন স্বতন্ত্র চশমা প্রতিকের প্রার্থী সাবেক চেয়ারম্যান ও সাবেক উপজেলা বিএনপির সভাপতি মোজাম্মেল হক খান। তিনি চশমা প্রতিকে ভোট পেয়েছেন ২হাজার ৩শ’ ৯৪ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দী অপর বিএনপি নেতা মতিউর রহমান আনারস প্রতিকে ভোট পেয়েছেন ২হাজার ২শ’ ৯৯ ভোট। আ’ লীগ সমর্থিত মটরসাইকেল প্রতিকের প্রার্থী সাইদুর রহমান সাইদ পেয়েছেন ১হাজার ৭শ’ ৪২ ভোট এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতিকের প্রার্থী শাফিউল ইসলাম ভোট পেয়েছেন ২শ’ ৩২ ভোট।

তানোর উপজেলা নির্বাচন অফিসার ও সরনজাই ইউপি নির্বাচনের নিটার্নিং কর্মকর্তা মোলাম মোস্তফা সকল কেন্দ্রের ফলাফল যোগ করে চশমা প্রতিকের প্রার্থী মোজাম্মেল হখ খান ৯৫ ভোট বেশী পাওয়ায় বেসরকারী ভাবে তাকে বিজয়ী ঘোষনা করেন।

সরনজাই ইউপির নবনির্বাচিত চেয়ারম্যান মোজাম্মেল হক খান বলেন, এ বিজয় জনগনের বিজয়। তিনি জনগনকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে ন্যায় নিষ্ঠা ও সততার সাথে সকল উন্নয়ন কাজ করে সরনজাই ইউপিকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যায় ব্যক্ত করেন।

সোহেল রানা
তানোর, রাজশাহী

Share Button

     এ জাতীয় আরো খবর