April 8, 2026, 12:24 pm

সংবাদ শিরোনাম
নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল

এক দিনে রেকর্ড ২৩৭ ডেঙ্গু রোগী শনাক্ত

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

রাজধানীতে একদিনে রেকর্ড ২১৮ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে, আর সারা দেশে এ সংখ্যা ২৩৭। মোট আক্রান্তের ৬৯ শতাংশ দক্ষিণ ঢাকায়, উত্তরে ৩১ শতাংশ বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী। তবে এ অবস্থার মধ্যেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে দাবি করে দক্ষিণ ঢাকার মেয়র বলছেন, আগস্টেই ডেঙ্গু রোগী শূন্যের কোটায় নামিয়ে আনা হবে।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ডেঙ্গু শনাক্ত সর্বোচ্চ ২১৮ জনের। এরই মধ্যে নগরীর নানা হাসপাতালে ভর্তি ও চিকিৎসায় বাড়ছে জটিলতা। এ অবস্থায় ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে নগরভবনে বসে দক্ষিণ সিটি করপোরেশনের সভা। এতে প্রধান অতিথি উপস্থিত থেকে কাউন্সিলরদের ডেঙ্গু নিয়ন্ত্রণে আরো কার্যকর ভূমিকা রাখতে বলেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। ১৫ই আগস্টের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশনা দিয়ে ডেঙ্গু মোকাবিলায় ঢাকার দুই সিটি করপোরেশন তৎপর রয়েছে বলেও জানান তিনি।

ঢাকার মোট রোগীর ৬৯ ভাগই দক্ষিণ ঢাকার বাসিন্দা। তারপরো পরিস্থিতি নিয়ন্ত্রণে জানিয়ে মেয়র শেখ ফজলে নূর তাপস বলেন, আগষ্টের মধ্যেই ডেঙ্গুরোগী শূন্যের ঘরে নামিয়ে আনা হবে। সোমবার থেকে শুরু হবে এডিস নির্মূলের অভিযান।

দেশের সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা এখন ৮৬২। এর মধ্যে ঢাকার ৪১ হাসপাতালে ৮২৮, অন্যান্য বিভাগে ৩৪ রোগী চিকিৎসাধীন।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর