April 7, 2026, 12:41 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

মুনিয়ার আত্মহত্যায় আনভীরের দোষ পায়নি পুলিশ

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

মুনিয়ার আত্মহত্যা প্ররোচনার মামলায় বসুন্ধরা গ্রুপের এমডি সায়েম সোবহান আনভীরকে অব্যাহতি দিয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে পুলিশ। ১৯ জুলাই মুখ্য মহানগর হাকিম আদালতে পুলিশ এ প্রতিবেদন জমা দেয়।

পরে মুখ্য মহানগর হাকিম এ মামলার শুনানির জন্য ২৯ জুলাই দিন ধার্য্য করেন।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেছেন, মামলার তদন্ত কর্মকর্তা গত ১৯ জুলাই আদালতে ওই ‘ফাইনাল রিপোর্ট’ দাখিল করেন। মুনিয়ার আত্মহত্যা প্ররোচনা মামলায় বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরের সংশ্লিষ্টতা পাওয়া যায়নি। তাই চূড়ান্ত প্রতিবেদনে তাকে অব্যাহতি দেয়া হয়েছে।

গত ২৬ এপ্রিল ঢাকার গুলশানের একটি ফ্ল্যাট থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় কলেজছাত্রী মুনিয়ার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করা হয়। পরে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে গুলশান থানায় মামলা করেন ওই তরুণীর বোন নুসরাত জাহান। পরে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালকের বিদেশযাত্রার উপর নিষেধাজ্ঞা দেয় আদালত।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর