April 6, 2026, 12:32 pm

সংবাদ শিরোনাম
রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬

পটিয়ায় নারী পুরুষ শিশুসহ ১২ রোহিঙ্গা গ্রেফতার

পটিয়ায় নারী পুরুষ শিশুসহ ১২ রোহিঙ্গা গ্রেফতার
ডিটেকটিভ নিউজ ডেস্ক
চট্টগ্রামের পটিয়ায় গত শনিবার দিবাগত ভোর ৫টায় উপজেলার খরনা রাস্তার মাথা থেকে মিয়ানমার থেকে পালিয়ে আসা নারী পুরুষ শিশু সহ ১২ রোহিঙ্গাকে একটি চেয়ারকোচ তল্লাশি করে ওসি শেখ নেয়ামত উল্লাহর নির্দেশে ওসি তদন্ত রেজাউল করিম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ১২ রোহিঙ্গাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতর হলেন, আবু তাহের (৬৩), রশিদা বেগম (৫৫), নুরুল আলম (৩৩), ছকিনা বেগম (২৮),  আরফা খাতুন (২২), সাদেকা বেগম (৮), রাশেদা বেগম (৬), মো: আনস (৫), মো: রিয়াজ (৫), রোবাসেরা (৪), মো:  শাহেদ (২), মো: ওমান (৪ মাস)। সর্ব সাং- নুরুল্লাহ পাড়া, থানা- মংডু। এদেরকে হেফাজত গ্রহণ করা হয়। পটিয়া থানার ওসি জানান, এরা বাংলাদেশ সরকার কর্তৃক নির্ধারিত কক্সবাজার জেলার উখিয়া এলাকা থেকে পটিয়া থানা এলাকায় অনুপ্রবেশ করায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তিনি রোহিঙ্গাদের আশ্রয় না দিয়ে কক্সবাজার উখিয়া এলাকায় প্রেরণের জন্য সর্বমহলের প্রতি আহবান জানান। আশ্রয়দাতাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

mostbet
Share Button

     এ জাতীয় আরো খবর