April 7, 2026, 6:31 am

mostbet
সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

এবার মরুপ্রাণি দুম্বা উঠবে দিনাজপুরে !

দিনাজপুর সংবাদাতা সৈয়দ ইমরুল কায়েস রুপমঃ
এবারই প্রথম দিনাজপুরের কোরবানীর হাটে বিক্রি হবে মরুভূমির প্রাণি দুম্বা।
দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার জহুরা অটো রাইস মিলের স্বত্ত্বাধিকারী মোঃ আব্দুল হান্নান শখের বশে ২০১৯ সালে ভারতের রাজস্থান থেকে ৬টি দুম্বা এনেছিলেন।
তিনি অত্যন্ত পরিচ্ছন্ন পরিবেশে ও পরম যত্নে লাল পালন করছিলেন মরুভূমির প্রাণি দুম্বাগুলোকে। গত দু বছরে তার খামারে এখন দুম্বার সংখ্যা ৫০টি। রামদাস পাড়ায় তিনি গড়ে তুলেছেন দুম্বাদের জন্য একটি খামার। একটি দেখার জন্য আসছে দুর-দুরান্ত থেকে মানুষ।
এবারই প্রথম কোরবানীর হাটে বেচা-কেনার জন্য দুম্বা আনা হয়েছে। খামারী আব্দুল হান্নান আশা করেন আগ্রহীরা দুম্বা কোরবানীর জন্য ক্রয় করবেন। একটি দুম্বা ৭০ থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হবে বলে তিনি আশাবাদী।
মরু অঞ্চলের প্রাণি দুম্বা পালনে তিনি পরিবেশ ঠিক রেখে সব ধরনের ব্যবস্থা নেন। খাদ্য হিসেবে নেপিয়ার ঘাসের পাশাপাশি বিভিন্ন গো-খাদ্য দেওয়া হয়। ৫০টি দুম্বা দেখাশোনার জন্য রয়েছে কয়েকজন কর্মী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করেন উপজেলা প্রাণিসম্পদ বিভাগের কর্মকর্তাগণ।
Share Button

     এ জাতীয় আরো খবর