April 7, 2026, 2:34 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কারামুক্ত হলেন নাসির

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

 

মাদক মামলায় জামিনের পর, কারামুক্ত হলেন পরিমনির মামলায় অভিযুক্ত নাসির ইউ মাহমুদ। তবে তুহিন সিদ্দিকী অমির জামিন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট (সিএমএম) এই আদেশ দেন।

মাদক মামলায় নাসির ও অমিসহ পাঁচজনের জামিন আবেদন করে আসামিপক্ষ। শুনানি শেষে আদালত নাসির ও তিন নারীর জামিন মঞ্জুর হয়।

তবে, তুহিন সিদ্দিকী অমিকে মানবপাচার ও পাসপোর্ট আইনের আলাদা দুই মামলায় ৩ দিনের রিমান্ডে দিয়েছে আদালত।

এর আগে মঙ্গলবার পরীমনির ধর্ষণ-হত্যাচেষ্টার মামলায়ও জামিন পান নাসির ইউ মাহমুদ।

উল্লেখ্য, গত ৮ জুন রাতে পরীমনি অভিযোগ করেন, ঢাকার অদূরে বিরুলিয়ার ঢাকা বোট ক্লাবে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমি তাঁকে ধর্ষণ ও হত্যাচেষ্টা চালান। ১৪ জুন তিনি নাসির, তুহিন সিদ্দিকী ছাড়াও অজ্ঞাতনামা আরও চারজনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।

সেদিনই নাসির, তুহিনসহ পাঁচজনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। তখন তাদের কাছে মাদকদ্রব্য পাওয়ার কথা জানিয়ে আলাদা মামলা করে পুলিশ।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর