ইয়ানূর রহমান :
যশোরে ট্রাক ও মাইক্রোবাস সংঘর্ষে ৪জন নিহত হয়েছেন।
নিহত সাদমানের বাবা ইকবাল চৌধুরী চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক
সহসভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য।
তিনি জানান, শনিবার রাতে চট্টগ্রাম থেকে প্রাইভেটকারে করে পাঁচজন যশোরের
উদ্দেশ্যে রওনা দেয়। কোরবানির ঈদকে সামনে রেখে গরু কেনার জন্যই তারা
যশোর গিয়েছিল। নিহতরা যশোরের সাতমাইলের হাটে গরু কিনতে এসেছিলেন বলে
তাদের পূর্ব পরিচিত স্থানীয় আবদুল গাফফার জানান।
বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল
ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।