April 7, 2026, 1:14 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

দেশে সিনোভ্যাক টিকা জরুরি ব্যবহারের অনুমোদন

ডিটেকটিভ ডেস্কঃঃ

mostbet

 

চীনের করোনা টিকা সিনোভ্যাক জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে অধিদপ্তর। রোববার সকালে একটি বিজ্ঞপ্তিতে ওষুধ প্রশাসন অধিদপ্তর এই অনুমোদন দিয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ঔষধ প্রশাসনের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান।

দেশে এ টিকার পরিবেশক হিসেবে কাজ করবে ইনসেপ্টা ভ্যাকসিন লিমিটেড। সিনোভ্যাকের পক্ষে ইনসেপ্টা এ টিকার অনুমোদনের জন্য আবেদন করে। এর আগে ২ জুন সিনোভ্যাকের টিকা জরুরি ব্যবহারের অনুমোদন দেয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

বিজ্ঞপ্তিতে ঔষধ প্রশাসন জানায় ভ্যাকসিনটি ১৮ বা তার বেশি বয়সের বাক্তিদের জন্য ব্যবহারযোগ্য। টিকাটি বাংলাদেশ সরকারের পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত বয়সের ব্যক্তিদের মধ্যে জরুরি ভিত্তিতে দেয়া হবে।

দুই ডোজের এই টিকার প্রথম ডোজের ২ থেকে ৪ সপ্তাহ পর দ্বিতীয় ডোজ দেওয়া যাবে বলে জানায় তারা। সিনোভ্যাকের টিয়াকার সংরক্ষণ তাপমাত্রা ২ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস।

এর আগেও ২২টি দেশে এই টিকা ব্যবহারের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। ১৮ বছরের ঊর্ধ্বে সিনোভ্যাকের টিকার দুই ডোজ নিতে হবে। দুই থেকে চার সপ্তাহ ব্যবধানে এই দুই ডোজ টিকা নিতে হবে। টিকা সংরক্ষণ করতে হবে ২ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়।

এনিয়ে দেশে মোট পাঁচটি টিকা জরুরি ব্যবহারের অনুমোদন পেল। এর আগে অ্যাস্ট্রাজেনেকা, স্পুতনিক, সিনোফার্মা ও ফাইজারের টিকা অনুমোদন পেয়েছে।

//ইয়াসিন//

Share Button

     এ জাতীয় আরো খবর