নারায়ণগঞ্জের মদনপুরে একটি ডাইং কারখানায় গ্যাস বিস্ফোরণে ৫ শ্রমিক দগ্ধ হয়েছেন। তাদের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
দগ্ধরা হলেন, আলম, নাজির, হেলেন চাকমা, বসির ও মেহেদি।
দগ্ধদের সহকর্মীরা জানান, রাতের শেষ দিকে এ দুর্ঘটনা ঘটে। এসময় কারখানার ভেতরেই ছিলেন ৫ শ্রমিক। ঈদের ছুটিতে বাড়ি যেতে না পারায় তারা সেখানেই অবস্থান করছিলেন। প্রাথমিকভাবে দগ্ধদের অবস্থা সঙ্কটাপন্ন নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে শারীরিক ক্ষতি পর্যালোচনা করে বিস্তারিত জানা যাবে বলেও জানান তারা।
//ইয়াসিন//