এসএম আক্কাস ,সিরাজগঞ্জ প্রতিনিধিঃঃ
সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার পাইকোশায় খামার পাইকোশায় দাসপাড়ায় গৌরহরি মন্দির ২৬ বছর আগে স্থাপন করা হয়। ৪শতক জমির উপরে মন্দিরটি স্থাপন করা হয়। ২৬ বছর আগে মন্দিরটি নির্মাণ করা হয়। এর পর থেকে দিনদিনই নষ্ট হয়ে যাচ্ছে মন্দিরের টিনের ঘরসহ মন্দিরের আশপাশের স্থাপনাগুলো। এতে দেবতাকে পূজা দিতে আসা ভক্তরা পড়েন চরম দুর্ভোগে।
খামার পাইকোশায় দাসপাড়ায় গৌরহরি মন্দিরের আশপাশের কয়েকজন জানান, আমরা ভালো করে এই মন্দিরে পূজা দিতে পারি না। বৃষ্টি হলে আমাদের এই গৌরহরি মন্দিরে পানি জমে থাকে। বৃষ্টি শেষে হওয়ার পরেও কয়েকদিন এই মন্দিরে পানি জমে থাকে।খামার পাইকোশা দাসপাড়ায় গৌরহরি মন্দির এর এক দেবতা প্রেমী পূজারী তিনি বলেন সবা্ই সুধু ভোটের সময় আসে তখনি সুধু এই মন্দির এর দিকে তাই পরে আর কাউকে পাউয়া যায় না
খামার পাইকোশায় দাসপাড়ায় গৌরহরি মন্দির কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক বলেন, গত ২৬ বছর আগে আমাদের এই খামার পাইকোশায় দাসপাড়ায় গৌরহরি মন্দিরটি নির্মাণ করা হয়। এর পর আর সংস্কারণ করা হয়নি।
দিনদিনই নষ্ট হয়ে যাচ্ছে আমাদের এই মন্দিরের টিনের ঘরটি। বর্তমান সরকার দেশের উন্নয়ন করে আসছে। এই উন্নয়নের ধারাবাহিকতায় দাসপাড়ায় গৌরহরি মন্দিরটি দ্রুত সংস্করণ করে দিলে আমরা এই দুর্ভোগ থেকে মুক্তি পাবো।