March 23, 2026, 5:34 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বৃষ্টিতে অচল জগন্নাথপুর-সিলেট সড়ক

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধিঃঃ


গত কয়েক দিনের টানা বৃষ্টিপাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সকল ভাঙাচোরা রাস্তাঘাট বেহাল দশায় পরিণত হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি নাজুক দশা হয়েছে, জগন্নাথপুর-সিলেট সড়কের। সড়কে সংস্কার চলছে। যে কারণে জগন্নাথপুর থেকে সরাসরি বড় যানবাহন সিলেট যেতে পারে না। হাসপাতাল পয়েন্ট থেকে সিলেট যাতায়াত করছে। তবে জগন্নাথপুর থেকে হাসপাতাল পয়েন্ট পর্যন্ত সংস্কার কাজের জন্য রাস্তা বন্ধ থাকায় হবিবপুর গ্রামের ভেতর দিয়ে যাওয়া ছোট ২টি রাস্তা দিয়ে ছোট যানবাহন চলাচল করছে। তবে এর আগে এসব ছোট রাস্তা দিয়ে বড় যানবাহন চলাচল করায় রাস্তাগুলো ভেঙে নাজুক দশায় পরিণত হয়েছে। এর মধ্যে টানা কয়েক দিনের বৃষ্টিপাতে হবিবপুর দক্ষিণের রাস্তাটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে জন ভোগান্তি চরমে পৌছেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর