March 22, 2026, 11:38 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথে রামপাশা ইউনিয়নে ৪৬১ জন প্রতিবন্ধীকে ঈদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ

জিসান আহমেদ জুটন,সিলেট থেকেঃ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা।ফাইল ছবি

সিলেটের বিশ্বনাথ উপজেলার রামপাশা ইউনিয়নের ৪৬১ জন প্রতিবন্ধীকে ঈদ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানার দীর্ঘায়ু কামনা করে মিলাদ, দোয়া ও শিরনি বিতরণ করা হয়েছে।গতকাল ২৯ জুলাই ২০২০ ইং তারিখ বুধবার বাদ মাগরিব রাম পাশা ইউনিয়নের আমতৈল জামে মসজিদে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারু জ্জামান চৌধুরী ও লন্ডন মহানগর আওয়ামী লীগের মানবাধিকার সম্পাদক মো. সায়েক আহমদের পক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করেন সিলেট জেলা যুবলীগ নেতা মো. জিল্লুর রহমান দারা।দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাওলানা মোস্তাক আহমদ।অনুষ্ঠান শেষে শিরনি বিতরণ করা হয়।এসময় উপস্থিত ছিলেন ২নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মো. আলাউদ্দিনসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্র লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেত্রীবৃন্দ।উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ বা মুজিববর্ষে সিলেটের বিশ্বনাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পাবেন ৪৬১ জন প্রতিবন্ধী।ঈদুল আজহা উপলক্ষে শুধু প্রতিবন্ধী ও তাদের পরিবারের জন্য বরাদ্দ করা হয়েছে ১৬ লাখ ১৩ হাজার ৫০০ টাকা।৩০ জুলাই ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার বেলা ১১টায় আনুষ্ঠানিকভাবে এ উপহার বিতরণ করবেন সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুলাই ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর