March 23, 2026, 2:36 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

কোরবানির পশুরহাটে কড়া নিরাপত্তাসহ মনিটরিং করছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ

মেহেদী হাসান,মিঠাপুকুর(রংপুর)প্রতিনিধিঃ
আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার  মোঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম মহোদয়ের নির্দেশনায় ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মেনহাজুল আলম এর নেতৃত্বে রংপুর নগরীর কোরবানীর পশুরহাটকে যানজট মুক্ত রাখতে ব্যাপকভাবে মাঠে নেমেছে রংপুর মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ। পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পশুরহাটে নির্বিঘ্নে ক্রেতা-বিক্রেতারা ক্রয়-বিক্রয় করতে পারেন সেই লক্ষ্যে গত রবিবার থেকে নগরীর বিভিন্ন পশুরহাট তদারকী করে যানজট নিরসনে কাজ করে যাচ্ছেন ট্রাফিক পুলিশের সদস্যরা। গত দুই দিনে নগরীর লালবাগ, বুড়িরহাট ও নিসবেতগঞ্জ পশুরহাট মনিটরিং করেন করছেন ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মেনহাজুল আলম। তিনি ট্রাফিক পুলিশ সদস্যদের দিয়ে পশুরহাটের যানজট নিরসন করছেন। করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিধি মেনে পশু কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতাদেরকে সচেতনতামূলক পরামর্শ দেন। এ সময় মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক)  উজ্জ্বল কুমার রায়, সহকারী পুলিশ কমিশনার  (ট্রাফিক) মোঃ ফরহাদ ইমরুল কায়েস, ট্রাফিক ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেনসহ ট্রাফিক পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন কোরবানীর পশুরহাট উপলক্ষে রংপুর নগরীর বিভিন্ন পশুরহাট যানজট মুক্ত রাখতে ট্রাফিক পুলিশের মনিটরিং কার্যক্রম অনুষ্ঠিত হয়।করোনা ভাইরাসের প্রার্দুভাবের কারণে ঝুঁকি এড়াতে স্বাস্থ্য বিধি মেনে পশু কেনাবেচা করতে ক্রেতা-বিক্রেতাদেরকে সচেতনতামূলক পরামর্শ দেন। এ বিষয়ে রংপুর মেট্রোপলিটন পুলিশ এর ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার  মেনহাজুল আলম বলেন, রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন পশুরহাটে যানজট নিরসন, নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় ও সড়কে চাঁদাবাজি রোধে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে। পুলিশ কমিশনার মহোদয়ের নির্দেশনা অনুযায়ী নগরীর বিভিন্ন পশুরহাটে যানজট নিরসন, নির্বিঘ্নে পশু ক্রয়-বিক্রয় ও সড়কে চাঁদাবাজি রোধে ট্রাফিক পুলিশ সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর