March 23, 2026, 4:14 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প
ইত্যাদির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত।ফাইল ছবি

করোনায় ভিন্ন আয়োজনে ‌দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’

মোহাম্মদ ইকবাল হাসান সরকারঃ

ইত্যাদির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত।ফাইল ছবি

দেশের সবচেয়ে জনপ্রিয় টিভি ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’।প্রতি তিন মাস পর এটির নতুন পর্ব বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত হয়।এছাড়া ঈদ উৎসবে থাকে অনুষ্ঠানটির বিশেষ পর্ব।করোনার কারণে গেল ঈদুল ফিতরের আগে সব ধরনের ‍শুটিং বন্ধ ছিল।তাই বাইরে শুটিং করে ‘ইত্যাদি’র নতুন পর্ব নির্মাণ করতে পারেননি অনুষ্ঠানটির রচয়িতা ও উপস্থাপক হানিফ সংকেত।তবে দর্শকদের নিরাশ করেননি।রাখেন বিকল্প আয়োজন।বিগত কয়েক বছরের ঈদে প্রচারিত ‘ইত্যাদি’র পুরোনো কয়েকটি পর্ব থেকে নতুন একটি সংকলন তৈরি করে সেটি ঈদুল ফিতরে প্রচার করেন হানিফ সংকেত।যেই মহামারির কারণে গত ঈদে ‘ইত্যাদি’র নতুন পর্বের শুটিং করতে পারেননি নির্মাতা, সেই করোনার ভয়াবহতা দেশে এখনো সমানভাবে বিরাজমান।তাই এবারও দর্শকদের অনুরোধে একটি সংকলিত ‘ইত্যাদি’ সাজানো হয়েছে।রোজার ঈদের মতো বিগত কয়েক বছরে প্রচারিত কয়েকটি ঈদ ‘ইত্যাদি’ সংকলন করে সাজানো হয়েছে এবারের পর্বটিও।সংকলিত ইত্যাদি হলেও এবারের কিছু অংশ নতুনভাবে ধারণ করা হয়েছে বলে জানিয়েছে ‘ইত্যাদি’ টিম।এবারের পর্বে থাকছে সদ্য প্রয়াত কণ্ঠশিল্পী এন্ড্রু কিশোরের জন্য শ্রদ্ধা। আরও রয়েছে প্রয়াত অভিনেতা হুমায়ুন ফরীদির একটি বিশেষ পর্বসহ জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে নাচ, গান, নাট্যাংশের সমন্বয়ে অনেক মজার মজার পর্ব।‘ইত্যাদি’র এবারের পর্বটি একযোগে প্রচারিত হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ ঈদের তৃতীয় দিন রাত ৮টার বাংলা সংবাদের পর।এদিন যেসকল দর্শক মিস করবেন, তাদের জন্য অনুষ্ঠানটি পুনঃপ্রচার করা হবে ৮ আগস্ট, শনিবার রাত ৮টার বাংলা সংবাদের পর।

প্রাইভেট ডিটেকটিভ/২৬ জুলাই ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর