March 23, 2026, 12:37 pm

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পশু ব্যাবসায়ীদের সাথে মতবিনিময় করলেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা

মোঃ সালমান হোসাইন,নাটোর জেলা প্রতিনিধিঃ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের পশুর হাটগুলোতে নিরাপত্তা ও পরিবহনে চাঁদাবাজি বন্ধে ব্যবসায়ীদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (৪ জুলাই) দুপুরে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুর স্কুল মাঠে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। পুলিশ সুপার লিটন কুমার সাহার সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মীর আসাদুজ্জামান, বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলম, বনপাড়া পৌরসভার মেয়র কে এম জাকির হোসেন, শ্রমিক লীগ নেতা মোস্তারুল আলম সহ স্থানীয় খামারী, হাট ইজারাদার এবং গরু ব্যবসায়ীরা। এসময় খামার মালিক, ব্যবসায়ী এবং হাট ইজারাদাররা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
মতবিনিময় সভায় পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নাটোরের পশুর হাটগুলোতে পর্যাপ্ত পুলিশি নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কোরবানীর পশু পরিবহনে চাঁদাবাজি বন্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। পশু এক জেলা থেকে অন্য জেলায় আনা-নেয়া করার ব্যাপারেও পুলিশ সহযোগিতা করবে। সেই সাথে করোনাকালীন সময়ে সামাজিক নিরাপদ দুরত্ব ও স্বাস্থ্য বিধি মানর বিষয়েও তারা সতর্ক থাকবেন।
প্রাইভেট ডিটেকটিভ/৪ জুলাই ২০২০/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর