-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- লামায় সাপমারাঝিরি স্টেশন জুমা মসজিদে আলী মিয়া ফাউন্ডেশনের অনুদান প্রদান
- আপডেট সময় July, 4, 2020, 8:19 pm
- 295 বার পড়া হয়েছে
ইসমাইলুল করিম,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবান লামায় সাপমারাঝিরি স্টেশন জুমা মসজিদে আলহাজ্ব মো. আলী মিয়া ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়েছে।৪ জুলাই’২০ শনিবার সকালে ফাউন্ডেশনের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব মো. আইয়ুব আলী কোম্পানি মসজিদ কর্তৃপক্ষকে এই ৫ হাজার টাকার চেক হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন, লামা উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আবু তাহের, সোলতান আকবর মোমিন, মসজিদ কমিটির সভাপতি মোহাম্মদ নবী, সেক্রেটারি আফজাল হোসেন, ক্যাশিয়ার আব্দুল মোতালেব, সদস্য সচিব মো. শাহজাহান-সহ এলাকার সর্দার মো. আব্দুল গনী ও রাশেদ কামাল প্রমুখ।
উল্যেখযে, লামা উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান ও লামার প্রতিষ্ঠাতা কিংবদন্তি বীর মুক্তিযোদ্ধা মরহুম আলহাজ্ব মো. আলী মিয়ার নামই নামকরণ আলহাজ্ব মো. আলী মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে সাম্প্রতিক করোনা সংকটময়ে উপজেলার দুস্থ ও অসহায় মানুষের মাঝে নগদ অর্থ-সহ প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করে আসছেন প্রতিনিয়ত। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে ফাউন্ডেশনের পরিচালক আলহাজ্ব মো. আইয়ুব আলী।
প্রাইভেট ডিটেকটিভ/৪ জুলাই ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর