March 30, 2026, 4:21 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

স্বাস্থ্যবিধি মেনেই যশোর-৬ কেশবপুর শূন্য আসনের উপ-নির্বাচন দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার দাবিতে ব্যাবসায়ী মহল ও সুশীল সমাজের সংবাদ সম্মেলন

জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ

যশোর-৬ কেশবপুর আসনের স্থগিত হাওয়া উপনির্বাচন দ্রুত সম্পন্ন করার দাবিতে শনিবার সকালে কেশবপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন কেশবপুরে সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সৈয়দ আকমল আলী। লিখিত বক্তব্য পাঠ কালে তিনি জানান যশোর- ৬ কেশবপুর সংসদীয় আসনে ১৬ ই ফেব্রুয়ারি ২০২০ তারিখে তফসিল ঘোষণা করা হয় ।২৯ শে মার্চ এই আসনে উপনির্বাচন হওয়ার দিন নির্ধারিত ছিল। কিন্তু করনা ভাইরাসের কারণে ২১ মার্চ নির্বাচন কমিশন থেকে নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়। মাননীয় প্রধানমন্ত্রী ও প্রধান নির্বাচন কমিশনার মহোদয় কে সংবাদ সম্মেলনের মাধ্যমে কোভিড ১৯ সংক্রমণের ফলে নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচন স্থগিত হাওয়াই কেশবপুর বাসী ব্যবসা বাণিজ্য এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড স্বাস্থ্যবিধি পালন বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত ও সাধারণ জনগণ ভোগান্তির শিকার হচ্ছে ।একজন সংসদ সদস্যের উপস্থিতিতে সাধারণ সরকারি কোটা থেকে এলাকার জনসাধারণ বঞ্চিত হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে কেশবপুরে এলাকা জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতি হয়। তার প্রতিরোধে আগাম কোনো পরিকল্পনা নেওয়ার বা কোনো উন্নয়ন কর্মকাণ্ডের প্রস্তুতি মূলক ব্যবস্থা গ্রহণের জন্য কোন অভিভাবক নাই।সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান মন্ত্রী মহোদয়ের মহানুভবের কৃপা দৃষ্টিতে নির্বাচন কমিশনার এর মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে অতি দ্রুত সময়ের মধ্যে শূন্য আসনে উপ-নির্বাচন পরিচালনার ব্যবস্থা গ্রহণ করে কেশবপুর আপামর জনসাধারণের সুযোগ সুবিধা প্রদানের লক্ষ্যে জোর দাবি জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব নাসির আহমেদ গাজী, ব্যবসায়ী নজরুল ইসলাম, মুক্তিযোদ্ধা মনি মোহন ধর, মশিউর রহমান, মফিজুর রহমান নান্নু, বাবুল আক্তারসহ প্রমুখ  নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

প্রাইভেট ডিটেকটিভ/৪ জুলাই ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর