March 30, 2026, 9:14 pm

সংবাদ শিরোনাম
দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন?

লক্ষ্মীপুরে এমপি পাপুলকে সুবিধাদান কারী জাতীয় পার্টির নেতা নোমান বহিষ্কার!

মোহাম্মদ হাছান,লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

হুন্ডি ব্যবসা, মানবপাচার ও অর্থপাচার চক্রের হোতা হিসেবে সমালোচিত কুয়েতে গ্রেফতার হওয়া লক্ষীপুর-২ আসনের এমপি কাজী শহীদ ইসলাম পাপুলের কাছে আসন ছেড়ে দেয়া সেই নেতা মো. নোমানকে বহিষ্কার করেছে জাতীয় পার্টি। তিনি জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা ছিলেন।গত ২৭ জুন ২০২০ ইং তারিখ শনিবার রাজধানীর বনানীতে জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।বহিষ্কার আদেশে জানানো হয়, পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা মো. নোমানকে জাতীয় পার্টির প্রাথমিক সদস্য পদসহ সব পদ ও পদবী থেকে অব্যাহতি দেয়া হয়েছে। জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১(১)-এর ক ধারা মোতাবেক তাকে অব্যাহতি দেয়া হলো।মো. নোমানের অব্যাহতিপত্রে স্বাক্ষর করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। এই আদেশ এরইমধ্যে কার্যকর হয়েছে। কিন্তু কী কারণে নোমানকে অব্যাহতি দেয়া হয়েছে চিঠিতে তা উল্লেখ করা হয়নি।একদশ জাতীয় সংসদ নির্বাচনে চৌদ্দ দলীয় জোটের জাতীয় পার্টির থেকে লক্ষ্মীপর-২ আসনের এমপি প্রার্থী হন মো. নোমান। সে সময় আওয়ামী লীগ ওই আসনে কোনো প্রার্থী দেয়নি। এ সময় তিনি হঠাৎ প্রার্থিতা প্রত্যাহার করে নেন। আর সেই সুযোগে স্বতন্ত্র প্রার্থী কাজী শহীদ ইসলাম পাপুল এমপি নির্বাচিত হন। তখন জাপায় আলোচনা ওঠে নোমান পাপুলের কাছে টাকার বিনিময়ে আসন ছেড়ে দিয়েছেন।

প্রাইভেট ডিটেকটিভ/৩০ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর