March 31, 2026, 1:59 am

সংবাদ শিরোনাম
ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ এক-এগারোর ছায়া: বন্ধ দরজার ভেতর থেকে উঠে আসা নাম—মাসুদ রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ

নাসিমের মৃত্যুতে এসপি সৈয়দ নুরুল ইসলামের শোক

প্রেস রিলিজ :

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিমের মৃত্যুতে কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম গভীর শোক প্রকাশ করেছেন। শনিবার (১৩ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় তিনি এ শোক প্রকাশ করেন।শোক বার্তায় পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বলেন, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের রাজনীতি ও সব আন্দোলনে বর্ষীয়ান রাজনীতিবিদ মোহাম্মদ নাসিমের রয়েছে অপরিসীম অবদান। তার মৃত্যুতে জাতি আজ সত্যিকারের নিবেদিত প্রাণ রাজনীতিবিদ হারাল যা সহজে পূরণ হবার নয়।তিনি বলেন, মোহাম্মদ নাসিমের বাবা ক্যাপ্টেন এম মুনসুর আলী ছিলেন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতির পিতার ঘনিষ্ঠ সহচর ও জাতীয় চার নেতার একজন। বাবার যোগ্য উত্তরসূরী হিসেবে মোহাম্মদ নাসিম রাজনীতিসহ বিভিন্নক্ষেত্রে যে অসামান্য অবদান রেখেছেন জাতি তা চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।কুমিল্লার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৩ জুন ২০২০ /ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর