মোঃ নূরুল ইসলাম রায়হান,দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
করোনাভাইরাসের সংক্রমণ ও পবিত্র রমজান উপলক্ষে দিনাজপুরের চার উপজেলার ইমাম, মুয়াজিনরা প্রায় পৌনে এক কোটি টাকা পেয়েছেন।দিনাজপুর জেলার বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ ও ঘোড়াঘাট উপজেলার ১ হাজার ৫০৮টি মসজিদের ৩ হাজার ১৬ জন ইমাম, মুয়াজিনদের মাঝে ৭৫ লাখ ৪০ হাজার টাকার সরকারি অনুদান প্রদান করা হয়।গত ২৩ মে ২০২০ ইং তারিখ শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বিরামপুরে ৪৪৫, নবাবগঞ্জের ৫৬০, হাকিমপুরের ১৮৩ এবং ঘোড়াঘাটের ৩২০ জন ইমাম, মুয়াজিনকে প্রধানমন্ত্রীর পক্ষে দিনাজপুর-৬ আসনের এমপি ও সমাজকল্যাণ মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এই অর্থ বিতরণ করেন।ইতিপূর্বে এই চার উপজেলার ইমাম, মুয়াজিনদের মাঝে নিজ তহবিল থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন এমপি শিবলী সাদিক।এছাড়াও বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও হাকিমপুর উপজেলার কর্মহীন শ্রমজীবী অসহায় ৮০ হাজার মানুষের মাঝে বিভিন্ন খাবার সামগ্রী বিতরণ কার্যক্রম চলমান রয়েছে।এমপি শিবলী সাদিক প্রাইভেট ডিটেকটিভকে বলেন, করোনা সংক্রমণ দিন দিন বাড়ছে। ফলে কর্মহীন হয়ে পড়ছে অনেক পেশার মানুষ। এর মধ্যে বাদ নেই মসজিদের ইমাম ও মুয়াজিনরা।তিনি বলেন, দিনাজপুরে জেলার সঙ্গে প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে এক ইমাম প্রধানমন্ত্রীকে জানান, করোনাভাইরাসের কারণে মসজিদের মুসল্লির উপস্থিতি কমে যাওয়ায় তারা মানবেতর জীবন যাপন করছেন। প্রধানমন্ত্রী সেই ইমামের কথাটিকে গুরুত্ব দেন।এ অনুদান দেয়ার সময় বিরামপুর উপজেলায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান খায়রুল আলম রাজু, পৌর মেয়র লিয়াকত আলী সরকার টুটুল, ইউএনও তৌহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম, ওসি মনিরুজামান, অধ্যক্ষ ফরাদ হোসেন প্রমুখ।
ডিটেকটিভ/১জুন ২০২০/ইকবাল