-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- নবাবগঞ্জে অসহায় ও কর্মহীন মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ জনকল্যাণ সংস্থা ও আমাদের স্বপ্ন ছোঁয়া গ্রুপ
- আপডেট সময় May, 29, 2020, 6:22 pm
- 361 বার পড়া হয়েছে
আব্দুল কাদের,নবাবগঞ্জ(দিনাজপুর) প্রতিনিধিঃ
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার মাহমুদপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবী সংগঠন আদর্শ জনকল্যাণ সংস্থা ও আমাদের স্বপ্ন ছোঁয়া গ্রুপের যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। এই স্বেচ্ছাসেবী সংগঠন পরিচালনা করেন মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া গ্রামের যুবকরা।
শনিবার ২৩শে মে সন্ধায় ইফতার পরে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের মোগরপাড়া সহ অধিকাংশ পাড়া গ্রামে দরিদ্র ও কর্মহীন শতাধিক মানুষের মাঝে এই ’ঈদ উপহার’ বিতরণ করা হয়। সংগঠনটির সদস্যরা বাড়ি বাড়ি গিয়ে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেন। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল লাচ্ছা সেমাই, চিনি, কিচমিচ বাদাম, সহ ডালডায় ভাজা একটি করে সেমাই প্যাকেট ও নগদ অর্থ ইত্যাদি।
ঈদ সামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, আদর্শ জনকল্যাণ সংস্থার সভাপতি প্রভাষক মো: ইমরান হোসেন, সহ সভাপতি হাবিবুর রহমান, গোলাম আজম, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, মেহেদি হাসান, শরিফুল ইসলাম, আহসান হাবিব, রাকিবুল ইসলাম, শিমুল হোসাইন, হাজ্জাজ মিন সাগর, নাইমুর রহমান, মাসুদ, সাদেকুল ইসলাম, উপদেষ্টা মন্ডলির সদস্য মনিরুজ্জামান মনির, মোকলেছার রহমা, রবিউল ইসলা, আনোয়ার হোসেন, মাহফুজুর রহমান, মহিদুল ইসলাম সহ আরও অনেকে।
এ সময় আদর্শ জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা ও স্বপ্ন ছোঁয়া গ্রুপের চেয়ারম্যান প্রভাষক মনিরুজ্জামান মনির বলেন, , করোনা ভাইরাসের কারনে অসহায় পরিবারগুলো কর্মহীন হয়ে পড়েছে । এই কর্মহীন মানুষগুলো অসহায় জীবনযাপন করছে। আমরা আমাদের সংগঠনের মাধ্যমে অসহায় ও কর্মহীন মানুষদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। করোনা ভাইরাসের এই দুর্দিনেও আমাদের সংগঠনের কার্যক্রম বন্ধ নেই। আগামী দিনগুলোতেও আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। সেই সাথে সংগঠনে যারা আর্থিকভাবে অনুদান দিয়ে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। ভবিষ্যতে এরকম মানবতার সেবায় এগিয়ে আসতে সবাইকে আহ্বান জানাচ্ছি।
ডিটেকটিভ/২৯ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর