মুলাদী (বরিশাল)প্রতিনিধিঃ
বাংলাদেশের জনপ্রিয় অনলাইন ও পাক্ষিক প্রকাশনা প্রাইভেট ডিটেকটিভ ও জাতীয় দৈনিক আলোকিত সকাল পত্রিকার বরিশাল মুলাদী প্রতিনিধি মোঃ সুলায়মান হোসেন সুমন দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।তিনি বলেন, কুরআন নাজিলের মাস পবিত্র রমজান আমাদের নিকট থেকে বিদায় নিয়েছে।মানুষের মাঝে আল্লাহর ভয় ও তথা তাকওয়া গুণাবলী সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণ শেষে আমাদের মাঝে আগমন করেছে পবিত্র ঈদ উল ফিতর।করোনা ভাইরাসের ভয়াবহ সংক্রমণের পাশাপাশি ঘুর্ণিঝড় “আমফান” এর আঘাতে বাংলাদেশের উপকূলবর্তী এলাকায় যখন দরুনভাবে ক্ষতিগ্রস্ত ঠিক সেই মূহুর্তে পবিত্র ঈদ উল ফিতর আগমন।মহান আল্লাহর নিকট দোয়া করি তিনি যেনো আমাদেরকে এই মহামারি মানবসভ্যতার বিপদ থেকে পরিত্রাণ দান করেন এবং ঘুর্ণিঝড় “আমফান” এর ক্ষতিগ্রস্ত মানুষদেরকে দ্রুত ক্ষতি কাটিয়ে উঠার তাওফিক দান করে।তিনি আরো বলেন, এই করোনা পরিস্থিতে সবাই নিজ ঘরে পরিবারের সাথে ঈদ উদযাপন করে এবং ঘর থেকে বের না হওয়ার নিদর্শনা দেন। তারপক্ষ থেকে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানান।
ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল