March 23, 2026, 11:12 am

সংবাদ শিরোনাম
ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

বোয়ালমারী কয়েক গ্রামে ঈদ ফিতর উদ্যাপিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) থেকেঃ

সারাদেশের একদিন আগেই রবিবার (২৪.০৫.২০) মুসলিমদের সবচেয়ে মর্যাদাশীল ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদ্যাপন করলেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ। সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদ্যাপন করছে তারা।
জানা গেছে, চট্টগ্রামের সাতকানিয়ার মির্জাপুর দরবারের অনুসরণ করে উপজেলার রূপাপাত ইউনিয়নের কাটাগড়, কলিমাঝি, সুর্যোগ, সহ¯্রাইল, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী দূর্গাপুর গ্রামের কয়েক হাজার মানুষ সামাজিক নিরাপদ দূরত্ব বজায় রেখে স্থানীয় মসজিদে ঈদের নামাজ আদায় করেন। নামাজ শেষে করোনা ভাইরাস আক্রান্ত ক্ষতিগ্রস্থ দেশ ও বিশ্বের আপামর মানুষের জন্য বিশেষ দোয়া করা হয়। সৌদি আরবের সঙ্গে মিল রেখে দীর্ঘ ৬০/৭০ বছর যাবৎ ঈদ ও রোজা আদায় করে আসছে ওই এলাকার লোকজন ।

ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর