ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ
সৌদি আরবে পবিত্র ঈদু-উল-ফিতর আজ ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার অনুষ্ঠিত হবে।দেশটির কোথাও চাঁদ দেখা না যাওয়ায় এ বছর রোজা ৩০ দিন অনুষ্ঠিত হয়।সে অনুযায়ী দেশটিতে ২৪ মে ২০২০ ইং তারিখ রোববার পবিত্র ঈদ পালন করা হবে। খবর- আরব নিউজ।গত ২২ মে ২০২০ ইং তারিখ শুক্রবার সৌদির উচ্চতর বিচার বিভাগীয় কাউন্সিল এ ঘোষণা দেয়। দেশটিতে শেষ রোজা গত ২৩ মে ২০২০ ইং তারিখ শনিবার অনুষ্ঠিত হয়।তবে দেশটির মসজিদগুলোতে এবার ঈদ-উল-ফিতরের জামাত অনুষ্ঠিত হচ্ছে না।করোনাভাইরাসের বিস্তার রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গত ২২ মে ২০২০ ইং তারিখ শুক্রবার সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে।
ডিটেকটিভ/২৪ মে ২০২০/ইকবাল