আবু বক্কর সিদ্দিক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ

গাইবান্ধার সুন্দরগঞ্জে ৫’শ ১৪টি দুঃস্থ পরিবারের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ করেছে বে-সরকারী সেচ্ছাসেবী সংগঠন এসকেভি সংস্থা।
শুক্রবার দুপুরে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের সীচা মৌজায় অবস্থিত এসকেভি সংস্থার কার্যালয়ে এসব দুঃস্থ পরিবারের মাঝে ঈদ-সামগ্রী বিতরণ করা হয়। সংস্থার সভাপতি আবু আক্কাসের সার্বিক ব্যবস্থাপনায় তিস্তা নদী ক‚লবর্তী ও বাঁধের রাস্তায় আশ্রিতদের মাঝে সেমাই, সুজি, গুড়োদুধ বিতরণ করা হয়েছে। এসময় ছিলেন সুন্দরগঞ্জ রিপোর্টার্স ক্লাব’র সহ-সাধারণ সম্পাদক নুরুল আলম ডাকুয়া, নুরে শাহী লাবলু (প্রভাষক) সংস্থার সহ সভাপতি মোস্তা মিয়া, সাধারন সম্পাদক রেজ্জাকুল আলম। স্থানীয় গণ্যমান্য ব্যক্তির মধ্যে মিথুন মন্ডল, চম্পল মন্ডল ও প্রমুখ। উল্লেখ্য, বিরাজমান করোনা পরিস্থিতিতে উক্ত সংস্থার উদ্যোগে কর্মহীন অসহায় দুঃস্থ পরিবারের মাঝে পর্যায়ক্রমে ত্রাণ সামগ্রী বিরতণ কার্যক্রম অব্যাহত রয়েছে বলে সংস্থার সভাপতি ও সাধারণ সম্পাদক জানিয়েছেন।
ডিটেকটিভ/২২ মে ২০২০/ইকবাল