-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- মুজিববর্ষে ঈদ উপলক্ষে দোহার-নবাবগঞ্জের এতিমদের পাশে সেনাবাহিনী
- আপডেট সময় May, 21, 2020, 11:01 pm
- 276 বার পড়া হয়েছে
জুবায়ের শরীফ ঢাকা জেলা প্রতিনিধি :
ঢাকার দোহার ও নবাবগঞ্জ উপজেলার বেশ কয়েকটি মাদ্রাসার এতিমদের মাঝে মুজিববর্ষের ঈদ উপলক্ষে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মাদ্রাসার এতিমদের মাঝে এ ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
২১ মে বৃহস্পতিবার দোহার ও নবাবগঞ্জে ৬০০ এতিমের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করে বাংলাদেশ সেনাবাহিনী। মেজর রাশাদ বিন কামালের নেতৃত্বে সেনা সদস্যগণ প্রতিটি মাদ্রাসায় গিয়ে এ ঈদ সামগ্রী পৌছে দেন।
সারা দেশের মত দোহার ও নবাবগঞ্জেও করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। আর এই ভাইরাস এর কারনে সরকারি নিয়ম অনুযায়ী মাদ্রাসা গুলো বন্ধ করে দেওয়া হয়। ফলশ্রুতিতে চলমান লকডাউন এর কারণে মাদ্রাসার এতিমদের জনজীবন অনেকটাই বিপর্যস্ত। মাদ্রাসার যাকাতের টাকার আয়ের উৎস চলমান না থাকায় অসহায় এতিমদের কষ্ট দূরীকরণে ও তাদের মুখে হাসি ফুটানোর লক্ষে মুজিববর্ষে ঈদ সামগ্রী নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।এই কঠিন সময়ে ঈদ সামগ্রী পেয়ে মাদ্রাসার এতিমদের মুখে ফুটেছে ঈদের আনন্দের হাসি।
প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর