March 23, 2026, 8:12 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

করোনায় আত্মবলিদানকারী পুলিশ সদস্যের বাড়িতে ৫ লক্ষ টাকার অনুদানসহ ঈদ উপহার নিয়ে ছুটে গেলেন এসপি!

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

সাধারণ অসহায় গরীব ও নিম্ন আয়ের মানুষের প্রতি অগাধ ভালবাসার সাথে সাথে নিজের কর্মীস্থলেও যাহার সমান ভালবাসা। তিনি আর কেউনা’ তিনি হচ্ছেন, প্রকৃত এক মানব প্রেমী সত্যকার অর্থেই মানবতার ফেরিওয়ালা, যিনি লাখো মানুষের হৃদয়ের স্পন্দন যার অভিধানে ছাত্র জীবন থেকেই পারিবনা শব্দটির কোন স্থান নেই। মেধা, আদম্য ইচ্ছে শক্তি আর প্রচেষ্টার দারায় আজ একজন সফল মানুষ হয়েছেন তিনি।সেই মানুষটি চাঁপাইনবাবগঞ্জের কৃতি সন্তান তথা বর্তমান কুমিল্লা জেলার সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম।তাইতো করোনায় সংক্রমিত হয়ে আত্মবলিদানকারী পুলিশ সদস্য জসিমের মৃত্যুতে স্থির থাকতে না পেরে ভালবাসার বহির প্রকাশ হিসেবেই করোনায় জেলায় প্রথম মৃত্যুবরণকারী পুলিশ কনস্টেবলের নিজ বাড়িতে ঈদ উপহারসহ জেলা পুলিশের অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দকে সাথে নিয়ে ছুটে যান কুমিল্লা জেলার এই সুযোগ্য পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার) পিপিএম। সেই সময় পুলিশ সুপার জসিমের পরিবারের হাতে ৫,০০,০০০/- (পাঁচ  লক্ষ) টাকার ১টি চেক হস্তান্তর করেন এবং জসিমের কবর জিয়ারত করে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন। পাশাপাশি তিনি দেশর এই ক্রান্তিলগ্নে আত্মবলিদানকারী পুলিশ বাহিনীসহ সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আত্মার মাগফেরাত কামনায় তাদের পক্ষে দেশবাসীর কাছে দোয়া পার্থনা করেন।উল্ল্যখ্য, কুমিল্লা জেলার পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম এর উদ্যোগে ইতোমধ্যেই মৃত কনস্টেবল জসীমের মায়ের জন্যে শাড়ি, স্ত্রীর শাড়ি, দুই মেয়ের থ্রী পিস, ছেলেকে পাঞ্জাবী উপহার দেওয়া হয়। এছাড়াও ঈদের বাজার হিসেবে পোলার চাল ৫ কেজি, চিনি ৩ কেজি, সেমাই বিভিন্ন রকম ৩ কেজি, দুধ ২ কেজি, ট্যাং ২.৫ কেজি এমনকি ছোট্ট ছেলেটির মুখে হাঁসি ফুটানোর জন্য কয়েক পদের চকলেট, চিপসসহ পরিবারটির মাঝে ৫ লক্ষ টাকার চেক হস্তান্তর করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/২১ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর