March 23, 2026, 9:30 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

চৌদ্দগ্রামের চিওড়া প্রবাসী জনকল্যাণ পরিষদের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া ইউনিয়নের ‘চিওড়া প্রবাসী জনকল্যাণ পারিষদ’ এর উদ্যোগে কর্মহীন, অসহায় ও মধ্যবিত্ত ১২০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার ঈদ সামগ্রী বিতরণ কার্যক্রম সম্পাদন করেন সংগঠনের অর্থ সম্পদক ডা: এস এম জাকির হোসাইন আরাফ, সহ-সভাপতি মু. ইউছুপ রানা, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম সুমন, ক্রিয়া বিষয়ক সম্পদক আরিফুর রহমানসহ সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ।
জানা গেছে, চিওড়া প্রবাসী জনকল্যাণ পরিষদ সকল দূর্যোগকালীন মহুর্তে,বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদান সহ বিভিন্ন সামাজিক ও মানবিক কাজ করে আসছে।
সংগঠনের অর্থ সম্পাদক ডাঃ জাকির হোসাইন আরাফ প্রবাসী রেমিটেন্সযোদ্ধাদেরকে রিয়েল হিরো উল্লেখ করে বলেন, চিওড়া প্রবাসী জনকল্যাণ পরিষদ একটি সামাজিক, অরাজনৈতিক জনকল্যাণ মূলক সংগঠন। আমরা চিওড়ার জনমানুষের কল্যানে কাজ করছি এবং সকল সংকট কালীন মহুর্তে চিওড়ার মানুষের পাশে থাকব, ইনশাআল্লাহ। এছাড়া তিনি সংগঠনের প্রবাসী সদস্য, শুভাকাঙ্ক্ষী ও সেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান।

প্রাইভেট ডিটেকটিভ/১৮ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর