April 13, 2026, 1:34 am

সংবাদ শিরোনাম
রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ

রাজশাহীর তানোরে বিভিন্ন পেশার অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন ইউএনও

রুহুল আমীন খন্দকার, ব্যুরো প্রধান :

mostbet

করোনার প্রাদুর্ভাবে রাজশাহীর তানোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে বিভিন্ন পেশাজীবীদের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার (১৫মে) ২০২০ ইং বেলা ১১টার দিকে উপজেলা শহীদ মিনার চত্বরে সামাজিক দূরত্ব বজায় রেখে যথাক্রমে, চাল, ডাল, তেল, লবণ ও আলুসহ নিত্য প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো।সেই সময় তানোর উপজেলা শিল্পকলা একাডেমী, উপজেলা কিশোর-কিশোরী ক্লাব, তানোর সাহিত্য পরিষদ ও কর্মহীন হয়ে পড়া অসচ্ছল বিভিন্ন পেশাজীবীদের মাঝে প্রধানমন্ত্রী দেওয়া এই উপহার সামগ্রী গুলো বিতরণ করা হয়েছে।প্রধানমন্ত্রী দেওয়া এই উপহার সামগ্রী বিতরণ কালে নিরাপদ দুরত্ব বজায় রেখে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো বলেন, মহামারী করোনা পরিস্থিতি মোকাবিলায় প্রথম থেকেই মাননীয় প্রধানমন্ত্রীর সঠিক দিক নির্দেশনা অনুযায়ী জনসচেতনতাসহ বিভিন্ন প্রতিরোধ মূলক ব্যাবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশেজুড়ে কর্মহীন হয়ে পড়া অসহায় ও নিম্ন আয়ের মানুষদের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার’ই ধারাবাহিকতায় করোনার শুরু থেকে তানোর উপজেলার বিভিন্ন পেশাজীবীদের মাঝে খাদ্যসামগ্রী প্রদান করা হচ্ছে। মহামরী করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কর্মহীন ও নিম্ন আয়ের মানুষদের মাঝে এই খাদ্য সহায়তা প্রদান অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও।এসময় সামাজিক দুরত্ব বজায় রেখে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, তানোর উপজেলা কৃষি কর্মকর্তা শামিমুল ইসলাম, উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর ফেরদৌস জামান, উপজেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অসীম কুমার সরকারসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন ব্যাক্তিবর্গ।

প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর