-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- রাজারহাটে দলিল লেখক শাহাজাহান খন্দকারের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় May, 15, 2020, 2:04 pm
- 230 বার পড়া হয়েছে
মোঃ রেজাউল হক, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের রাজারহাটে উমর মজিদ ইউনিয়নের, ১ ও ২ নং ওয়ার্ডে দলিল লেখক শাহাজাহান খন্দকারের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রায় ৩ শত হতদরিদ্র, অসহায়ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছেন।
গতকাল ১৪ মে ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার ১৪ মে ২০২০ইং বিকাল ৩:৩০ মিনিটে তার নিজ এলাকার ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে করোনা মহামারীতে সামাজিক দুরত্ব বজায় রেখে ইফতার সামগ্রী বিতরণ করেন।দলিল লেখক, শাহাজাহান খন্দকার বলেন, করোনা ভাইরাসের এই সংকট ময় সময়ে ভবিষ্যতে এ ধরনের মহতি উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, এলাকারয মোঃ রোত্তম আলি,মাইদুল ইসলাম, আঃমান্নান,দেলোয়ার হোসেন,তাজুল ইসলাম, সুরুজ মিয়া, মুক্তিযোদ্ধা ফজলুল হক, গন্যমান্য ব্যক্তিবর্গগন।
প্রাইভেট ডিটেকটিভ/১৫ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর