-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- আখাউড়ায় রোগী ও ভবঘুরে আর শ্রমজীবী মানুষ পেল আত্মিয় সংগঠনের ইফতার
- আপডেট সময় May, 13, 2020, 12:57 am
- 238 বার পড়া হয়েছে
মোঃ সিজান খাঁন সোহাগ,কিশোরগঞ্জ ব্যুরো-প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা আখাউড়ায় রোগী ভবঘুরে ভাসমান ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছে আত্মীয় সংগঠন।
পবিত্র রমজান মাসের আনন্দ এবং সৌন্দর্য্য থাকে ইফতারে। ঘর থেকে শুরু করে সংগঠন সবস্থানে চলে নানা জল্পনা-কল্পনা। তবে এবছর এক অভূতপূর্ব রমজান মাস পালন করছে বিশ্ববাসী বাহারি ইফতারের ডামাডোল নেই কোথাও। মহামারি করোনা ভাইরাসের দৌরাত্ম্যে সকলে ঘরবন্দী। ফলে এই রমজানে সবথেকে বেশি কষ্ট করছে শ্রমজীবী ও ভাসমান মানুষ। তাদের মুখে ইফতার তুলে দেয়ার মানুষও যে কম। আত্মীয় এবার সাথী হয়েছে সেই সমস্ত মানুষের। শারিরীক দূরত্ব মেনে এমন আড়াই শতাধিক মানুষের হাতে পৌছে দেয়া হয়েছে ইফতার। মোরগের বিরিয়ানি সাথে ডিম, খেজুর আর সালাদে সাজানো এ খাবারে অন্তত একটা ইফতার ভালভাবে করানো চেষ্টা করে যাচ্ছে আত্মীয় সংগঠন।
এর আগে মঙ্গলবার (১২ মে-২০২০) দুপুর থেকে চলে রান্না-বান্না। আত্মীয়ের সদস্যরা হন বুবুর্চির সহযোগী। কেউ ডিম প্রস্তুত করছেন তো কেউ প্যাকেজিং এর কাজে ব্যস্ত। ৬ টি দলে বিভক্ত হয়ে তারা চলে যায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বড় বাজার, সড়ক বাজার,রেলস্টেশন, রেলওয়ে স্কুল বাইপাস, গাজির বাজার এলাকায়। সেখানে ভবঘুরে,শ্রমজীবী মানুষের হাতে তুলে দেয়া হয় ইফতার। তাদের এতটুকু হাঁসিতেই আত্মীয়ের পরম পাওয়া। আত্মীয় সংগঠনের সকল নেতৃবৃন্দ দের সর্বোচ্চ চেষ্টা সাধারণ মানুষের মুখে কিছু আহার তুলে দিয়ে তাদের পাশে দাঁড়ানোর। সেই সাথে বাংলাদেশের সকল স্বেচ্ছাসেবক সংগঠন গুলো এই মহা বিপদের সময় ভাসমান ভবঘুরে মানুষের পাশে দাঁড়াতে আহ্বান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১৩ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর