April 13, 2026, 11:04 pm

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আলফাডাঙ্গায় সাবেক ইউপি চেয়ারম্যানের ছেলের ওপর হামলা

কবির হোসেন,আলফাডাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধিঃ

mostbet

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাচুড়িয়া ইউনিয়নের ধুলজুড়ি গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর শুকুর শেখের ছেলে ছানোয়ার শেখ(৪৫)কে হাতুড়ি ও লোহার রড দিয়ে পিটিয়ে যখম করে গ্রামের প্রভাবশালী একটি গ্রুপ।
গত ১০ মে সকালে ছাগলে ধান খাওয়াকে কেন্দ্র করে মাফুজার ও ছানোয়ার  গ্রুপের মধ্যে কথা কাটাকাটি হয়।
এর জের ধরে রাতে পাশ্ববর্তী বেড়িরহাট বাজারে জনৈক ওহিদ শেখের ফার্নিচারের দোকানের সামনে থেকে ছানোয়ার শেখকে পূর্বপরিকল্পিত ভাবে মাফুজার ও তার লোকজন লোহার রড ও হাতুড়ী দিয়ে পিটিয়ে দাঁত ভাঙ্গাসহ শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত যখন করে।
ছানোয়ারের শোরচিৎকারে আশেপাশের ল্কোজন তাকে উদ্ধার করে আলফাডাঙ্গা হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় পরের দিন ১১ মে ছানোয়ার শেখ বাদী হয়ে নয়জন কে আসামী করে আলফাডাঙ্গা থানায় একটি এজাহার দাখিল করেন। এজাহার সুত্রে মামলাটি রুজু করা হয়েছে। মামলা নং ৫ তাং ১১.৫.২০২০
এ বিষয়ে মাফুজার শেখকে মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন,মারামারি হয়েছে তবে হাতুড়ী দ্বারা তাকে পিটানো হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসি রেজাউল করিম বলেন, আসামীদের ধরার চেষ্টা অব্যাহত রয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর