April 14, 2026, 1:47 am

সংবাদ শিরোনাম
অধিকার না ব্যবসা? ট্রেড ইউনিয়ন নিবন্ধনের অন্ধকার অর্থনীতি রেস্টুরেন্ট, ভবন, আর অদৃশ্য টাকা: এক কর্মকর্তার সম্পদের নীরব বিস্তার জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে প্রশ্ন: রংপুরে ১১ দলের বিক্ষোভ দিনাজপুর বধির ইনস্টিটিউটে শিক্ষার্থীদের মাঝে উৎসবের আমেজ ছড়িয়ে দিতে নতুন পোশাক বিতরণ সাড়ে চার কোটি বিনিয়োগ নথি ঠিক, অদৃশ্য উৎস–আয়ের শেষ গন্তব্য কোথায়? রংপুরে রহস্যজনকভাবে নিখোঁজ আত্মীয়ের বাসা থেকে সাড়ে চার কোটির ছায়া: নথি ঠিক, উৎস অদৃশ্য নিজের অপরাধ আড়াল করতে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা

যশোরের বাঁকড়ায় একাধিক মামলার ইউপি সদস্য আটক

বিল্লাল হুসাইন,ঝিকরগাছা (যশোর) প্রতিনিধিঃ

mostbet

যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়ায় নাজমুল আলম লিটন (৪০) নামে মার্ডার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত এক আসামিকে আটক করেছে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ।গতকাল সোমবার বিকালে হাজিরবাগ ইউনিয়নে পাঁচপোতা এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক নাজমুল আলম লিটন পাঁচপোতা গ্রামের আব্দুল ওহাবের ছেলে ও হাজিরবাগ ইউনিয়ন ৮ নং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মার্ডার মামলাসহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি ও ইউপি সদস্য নাজমুল আলম লিটন দীর্ঘদিন গোপনে থাকার পর এলাকায় অবস্থান করছে।
এমন সংবাদের ভিত্তিতে বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্য রিপন বালার নেতৃত্বে
এএসআই নিয়ামুল ইসলাম সহ সঙ্গীয় ফোর্স নিয়ে সামাজিক দুরত্ব বজায় রেখে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।
বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক নাজমুল ইসলাম লিটনকে আজ(১২-০৫-২০২০ইং) আদালতে প্রেরন করা হয়েছে।

প্রাইভেট ডিটেকটিভ/১২ মে ২০২০/ইকবাল

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর