-
- সারাদেশে, স্বাস্থ্য
- শরীয়তপুর জেলায় নতুন করোনা রুগীর সংখ্যা ৮ জন
- আপডেট সময় May, 6, 2020, 8:18 pm
- 170 বার পড়া হয়েছে
মোঃ রফিকুল ইসলাম,শরীয়তপুর জেলা প্রতিনিধঃ
আজ ৬ মে ২০২০খ্রিঃ রোজ বুধবার শরীয়তপুর জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৮ জন।এদের মধ্যে ডামুড্যা উপজেলার দারুল আমান ইউনিয়নে একই পরিবারের ৪ জনসহ ৭ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।এছাড়া সদর উপজেলার পালং ইউনিয়নে একজনের দেহে করোনা ভাইরাস পাওয়া গেছে। এই নিয়ে এযাবৎ জেলায় মোট ৪৭ জন করোনা রুগীর সন্ধান মিলেছে বলে শরীয়তপুর সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রক কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/ ৬ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর