April 7, 2026, 11:56 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে উত্তরণ ফাউন্ডেশনের উদ্যোগে বেদে সম্পদায়ের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

বৈশ্বিক মহামারি করোনা দূর্যোগ মোকাবেলায় ‘উত্তরণ ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) এর উদ্যোগে খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় কুমিল্লার চৌদ্দগ্রামে বেদে সম্পদায়ের দুই শতাধিক কর্মহীন ও অসহায় পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ্ আল মাহফুজ। উত্তরণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ এনামুল হক খন্দকারের সার্বিক সহযোগিতায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের পরিচালক রমজান আহমেদ, চৌদ্দগ্রাম থানার পরিদর্শক (অপারেশন) ত্রিনাথ সাহা, চৌদ্দগ্রাম থানার এসআই আরিফ হোসেন, বেদে স¤প্রদায়ের দলনেতা আবুল হোসেন স্বপন, শাহনূর মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় উত্তরণ ফাউন্ডেশনের পক্ষ থেকে খাদ্য সামগ্রী পেয়ে বেদে সম্পদায়ের লোকজন সন্তোষ প্রকাশ করে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডিআইজি হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার) সহ ফাউন্ডেশনের পরিচালকগণকে ধন্যবাদ জানান।

প্রাইভেট ডিটেকটিভ/৬ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর