April 7, 2026, 4:06 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সৌদি আরবে বসবাসরত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

mostbet

সৌদি

আরবে বসবাসরত প্রায় ৪ হাজার প্রবাসী বাংলাদেশিকে খাদ্য সহায়তা দিয়েছে দূতাবাস ও জেদ্দা কনস্যুলেট।এ পর্যন্ত দূতাবাসের পক্ষ থেকে আড়াই হাজার এবং জেদ্দা কনস্যুলেটের আওতায়ও প্রায় দুই হাজার প্রবাসীকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে।বাংলাদেশ দূতাবাস ও কনস্যুলেটের প্রবাসীদের মধ্যে এ সহায়তা কার্যক্রম চলমান রয়েছে।এ ছাড়া এই পরিস্থিতিতে বাংলাদেশি শ্রমিকরা যাতে চাকরিচ্যুত না হন, এ বিষয়ে সৌদি আরবের বিভিন্ন কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে বলে তিনি জানান।করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৌদি আরবে ২৩ মার্চ থেকে কারফিউ চলছে।এ অবস্থায় অভিবাসী বাংলাদেশিদের অনেকেই আর্থিক সংকটে পড়েছেন।প্রবাসীদের জন্য বাংলাদেশ সরকারের সহায়তার অংশ হিসেবে দূতাবাস ও কনস্যুলেট অফিস ফুড বাস্কেট বিতরণ শুরু করে গত ১৩ এপ্রিল থেকে।প্রথমে দূতাবাস ও কনস্যুলেটের পক্ষ থেকে চাল, ডাল, আলু, পেঁয়াজ, তেল, লবণ ও সাবানসহ দেড় হাজার ফুড বাস্কেট বিতরণ করা হয়।কারফিউ ও চলাচলের ওপর নিষেধাজ্ঞা থাকায় বিপদগ্রস্ত প্রবাসীদের কাছে বর্তমানে সুপার শপের কুপন মোবাইলে বিতরণ করা হচ্ছে, যা দিয়ে তারা সহজেই নিকটস্থ আউটলেট থেকে প্রয়োজনীয় সামগ্রী ক্রয় করতে পারবেন।এর আগে দূতাবাস এক বিজ্ঞপ্তিতে কোনো প্রবাসী বাংলাদেশি যদি চরম খাদ্যাভাবে পড়েন এবং বেতন না পান, সে ক্ষেত্রে দূতাবাসের ইমেইলে অথবা হোয়াটসঅ্যাপে তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আর্থিক সংকটে পড়া আবেদনকারীদের তালিকা তৈরি করা হয়।খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম বিষয়ে রাষ্ট্রদূত জানান, যারা সহায়তার জন্য দূতাবাসে আবেদন করেছেন তাদের পর্যায়ক্রমে সহায়তা পৌঁছে দেয়া হবে।প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক বর্তমান পরিস্থিতিতে অভিবাসী বাংলাদেশিদের জন্য খাদ্য বিতরণ কার্যক্রম চলমান রাখা হয়েছে বলে তিনি জানান।

প্রাইভেট ডিটেকটিভ/ ৫ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর