April 4, 2026, 9:58 pm

সংবাদ শিরোনাম
হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত দিনাজপুরে যাত্রীবাহী কোচ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত ৬ ক্যান্সার প্রতিরোধে স্বাস্থ্য সচেতনতা ও খাদ্যাভ্যাস পরিবর্তনের বিকল্প নেই পূর্ব শত্রুতার জেরে রাতের আঁধারে শতাধিক গাছ নষ্টের অভিযোগ

জামালপুরে করোনার স্যাম্পল কালেকশন বুথের উদ্বোধন

শামীম আলম,জামালপুর জেলা প্রতিনিধিঃ

mostbet

অবশেষে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কেন্দ্রের করোনা স্যাম্পল কালেকশন বুথের উদ্বোধন করা হয়েছে। বুথের উদ্বোধন করেন সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী কেন্দ্রিয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এম,পি।
এই বুথটি মির্জা আজম এমপির নিজস্ব অর্থায়নে নির্মিত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের কম্পাউন্ডে এই বুথ উদ্বোধনের সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলাম, মেয়র মির্জা গোলাম কিবরয়িা কবির, উপজেরা স্বাস্থ্য ও প:প: কর্মর্তা ডা: সাইফুল ইসলাম, বিআরডিবির চেয়ারম্যান অরুন কুমার সাহা, জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল।
মির্জা আজম বলেন, সবাইকে সর্তক থেকে কাজ করতে হবে। এই করোনা যুদ্ধে প্রশমাসেনর সাথে ডাক্তার ও স্টাফরা জীবন বাজি রেখে কাজ করছে। তাদের কে তিনি ব্যাক্তিগত ভাবে ধন্যবাদ জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসালম জানান, মাননীয় সংসদ মির্জা আজম মহোদয়ের নিজস্ব ৪৫ হাজার টাকা ব্যায়ে এই বুথটি নির্মান করেন উপজেলা প্রশাসন।
পরে জেলা পরিষদ সদস্য দৌলতুজ্জামান দুলাল এর স্যাম্পল কালেকশনের মধ্য দিয়ে কালেকশন বুথের সূচনা হয়।

প্রাইভেট ডিটেকটিভ/ ৩ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর