April 6, 2026, 9:19 pm

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে চৌদ্দগ্রামের রেমিটেন্সযোদ্ধা লিয়াকতের মৃত্যু

মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

mostbet

সৌদিআরবে করোনায় আক্রান্ত হয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও রেমিটেন্সযোদ্ধা মোঃ লিয়াকত আলীর মৃত্যু হয়েছে। ইন্নালিল্লাহে ওয়াইন্না ইলাইহে রাজিউন। তিনি চৌদ্দগ্রাম পৌরসভার নবগ্রামের মৃত তাজুল ইসলাম প্রকাশ তাজু সর্দারের ছেলে। শনিবার বিকেলে তথ্যটি নিশ্চিত করেছেন নিহত লিয়াকতের আত্মীয় হারুন রশীদ ও জহিরুল ইসলাম।
জানা গেছে, সৌদিআরবের মদিনায় দীর্ঘদিন ধরে ব্যবসা করতেন লিয়াকত আলী। সম্প্রতি অসুস্থ্য হওয়ার পর তাঁর করোনা ভাইরাস পজেটিভ ধরা পড়ে। মদিনার একটি হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় বাংলাদেশ সময় শনিবার দুপুর পৌনে দুইটায় তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।
লিয়াকতের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চৌদ্দগ্রাম প্রবাসী সূর্য সন্তান সংগঠনের উপদেষ্টা কাজী এনামুল হক, সভাপতি জাকির হোসেন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

প্রাইভেট ডিটেকটিভ/ ২ মে ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর