-
- ধর্ম, সারাদেশে, স্বাস্থ্য
- আওরারচর প্রবাসী কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
- আপডেট সময় May, 1, 2020, 3:52 pm
- 302 বার পড়া হয়েছে
মোঃ সিজান খাঁন সোহাগ, কিশোরগঞ্জ ব্যুরো প্রধানঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার ৩ নং মোগড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের আদমপুর গ্রামে আওরারচর প্রবাসী কল্যাণ সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিটেডের পক্ষ থেকে হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে অসহায় হয়ে পড়া অসহায় দিনমজুর কর্মহীন দের এই হাতে সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী তালিকায় রয়েছে আলু ৪ কেজি, মুড়ি ২ কেজি, পেঁয়াজ ১ কেজি, খেজুর ১ কেজি, মটর ডাল ১ কেজি, লবন ১ কেজি, ছানা ১ কেজি, সাবান একটি, সয়াবিন তেল ১ কেজি। উক্ত ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে সভাপতির দায়িত্ব পালন করছেন মোঃ মামুনুর রহমান, সহ-সভাপতি অত্র সমিতি, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিমল তালুকদার আখাউড়া উপজেলা সমবায় অফিসার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্নু মিয়া সাবেক চেয়ারম্যান ৩ নং মোগড়া ইউনিয়ন পরিষদ মোঃ জিল্লুর রহমান, কার্যকরী সদস্য, মোঃ মাইনুদ্দিন সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক, মাওলানা মোহাম্মদ আলম, ধর্ম বিষয়ক সম্পাদক, এছাড়া রয়েছে স্বেচ্ছাসেবক দল ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সমবায় সমিতির সভাপতি সহ সভাপতি ধর্মবিষয়ক সম্পাদক আরো অন্যান্য সদস্যগণ মনে করেন বাংলাদেশের প্রতিটি জেলা-উপজেলা ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে এভাবেই সাধারণ অসহায় মানুষদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে সহযোগিতা করার বিশেষ আহ্বান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/১ মে ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর