মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

করোনা মহামারী ও রমজান উপলক্ষে কুমিল্লার চৌদ্দগ্রামের মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার উদ্যোগে শতাধিক হতদরিদ্র, অসহায় ও কর্মহীন পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। প্রত্যেক পরিবারকে চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ, রসুন, ছোলা, খেজুর, মুড়ি ও ডেটল সাবানসহ নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী দেয়া হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুন্সিরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজ আলম। ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মোঃ আবুল কালাম কামালের সভাপতিত্বে এবং সংস্থার সদস্য ওমর ফারুক শামীম মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রবীণ আ’লীগ নেতা নজরুল ইসলাম মজুমদার খোকন, আ’লীগ নেতা ও সিঙ্গাপুরের ব্যবসায়ী মোঃ মমিন মোল্লা, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আলী আক্কাস মজুমদার, আ’লীগ নেতা ফরিদুল ইসলাম মজুমদার, হেলাল মোল্লা, সমাজ সেবক সুরুজ মিয়া পন্ডিত, রফিকুল ইসলাম মজুমদার, আবু তাহের, শাহজাহান মজুমদার, মামুন মজুমদার, সংস্থার সদস্য ও মানবাধিকার কর্মী মোঃ মাসুম, শাহাদাত হোসেন মোল্লা, ইসমাঈল হোসেন মোল্লা, বিল্লাহ মজুমদার, ডালিম মজুমদার, রাকিব মজুমদার।
এ সময় বৈশি^ক মহামারি করোনা ভাইরাস থেকে মুক্তি, দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন স্থানীয় জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম।
ছাতিয়ানী জনকল্যাণ সংস্থার আহবায়ক মোঃ আবুল কালাম কামাল বলেন, ‘দেশে চলমান করোনা ভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া মানুষদের জন্য সংস্থার পক্ষ থেকে উপহার সামগ্রী দেয়ার ব্যবস্থা করা হয়েছে। আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখেও সংস্থার পক্ষ থেকে গরীব-অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণের পরিকল্পনা রয়েছে। সকলের সহযোগিতা নিয়ে সমাজের অবহেলিত ও অসহায়দের উপকারার্থে জনকল্যাণ সংস্থা কাজ করে যাবে ইনশা আল্লাহ্। এরমধ্যে গরীব মেয়েদের বিয়ে, মেধাবীদের মাঝে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ, অসহায় পরিবারের গৃহ নির্মাণ বা মেরামতে সহযোগিতা, যুব সমাজকে মাদকের করাল গ্রাস থেকে মুক্ত রাখাসহ সমাজ সংস্কার মূলক সকল কাজে অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে সংস্থাটির। এ সময় তিনি ছাতিয়ানী গ্রামের ব্যবসায়ী, প্রবাসী রেমিটেন্স যোদ্ধাসহ জনকল্যাণ সংস্থার উপহার সামগ্রী বিতরণ কার্যক্রমে যারা শ্রম, মেধা ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতেও জনকল্যাণ সংস্থার সকল উদ্যোগের সাথে একাত্ব¡তা পোষণ করে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়ার আহবান জানান।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল