মোঃ আব্দুল্লাহ আল শামীম,সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা ভূমি অফিসের কানুনগো মোঃ আব্দুল কাইয়ুম মুন্সী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিজ বাসভবন ঢাকায় গত ২৭ এপ্রিল ২০২০ ইং তারিখ সোমবার বাদ মাগরীব ইন্তেকাল করেছেন ( ইন্না-লিল্লাহ…….. রাজিউন )। তিনি গত প্রায় দশ দিন যাবৎ করোনা ভাইরাসের উপসর্গ জ্বর,সর্দি-কাশিতে ভুগছিলেন।তিনি প্রায় ৫ মাস যাবৎ সদর উপজেলা ভূমি অফিসে কর্মরত ছিলেন।গত ২৬ মার্চ ২০২০ ইং তারিখ বৃহস্পতিবার হতে অফিস বন্ধ হলে কর্মস্থল ত্যাগের অনুমতি নিয়ে ঢাকায় নিজ বাসায় অবস্থান করেন এবং সেখান থেকে করোনায় আক্রান্ত হন। মৃত্যুর পরে তার নমুনা সংগ্রহ করে টেস্ট করে অদ্য তার করোনা পজেটিভ পাওয়া যায়।তিনি ১ জুন ১৯৬৮ সালে কুমিল্লা জেলার দ্বেবীদার উপজেলায় জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে তার নিজ গ্রামে বিশেষ ব্যবস্থাপনায় সমাহিত করা হবে বলে জানা যায়।মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ কন্যা রেখে যান।
প্রাইভেট ডিটেকটিভ/৩০ এপ্রিল ২০২০/ইকবাল