মিথুন,পাটগ্রাম (লালমনির হাট) প্রতিনিধিঃ
লালমনির হাট পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত এভাবেই মানুষকে সচেতন করছেন।
সারা বিশ্বের ন্যায় বাংলাদেশও আজ নোভেল করোনার প্রকোপে প্রায় স্থিমিত। করোনা মোকাবেলায় মাঠ পর্যায়ে প্রথম থেকেই একেবারে সামনে থেকে যুদ্ধ করে যাচ্ছে পুলিশ বাহিনীর সকল গর্বিত সৈনিক।
তেমনিভাবে লালমনির হাট জেলার পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সমুুন কুুুুমার মহন্ত নিজেই মাঠে থেকে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন করোনা প্রতিরোধে। বিশ্রাম নামক শব্দটি যেন তার দায়িত্ববোধের জায়গা থেকে একেবারেই উঠে গেছে।
তিনি প্রতিদিন পাটগ্রাম থানার প্রতিটি মেইন পয়ন্টের সামনে থেকে নির্দিষ্ট সময়ে সকল পথচারী, রিক্সাচালক, ভ্যানচালক, মোটরসাইকেল/বাইসাইকেল আরোহী সর্বপরি সকল জনসাধারনের শরীরের তাপমাত্রা মেপে তাদেরকে করোনার ভয়াবহতা, করনীয় সম্পর্কে সচেতনতামূলক বক্তব্য প্রদান করে।
এছাড়াও তিনি প্রতিনিয়ত প্রতিটি বাজারে সামাজিক দূরত্ব বজায় রেখে বেঁধে দেওয়া সময়ে কেনাকাটা করা নিশ্চিত করেন এবং তাদেরকে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন এবং তিনি তার বেতনের কিছু অংশ গরিব অসহায় দের মাঝে বিতরন করেন
এ বিষয়ে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) সাথে কথা বললে তিনি বলেন, আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে জনসাধারনের জন্য কাজ করে যাচ্ছি। আমি চাই সকলেই সচেতন হোক। সচেতনতাই করোনা প্রতিরোধে মূখ্য ভূমিকা পালন করবে। তাই আমি সকলের কাছে অনুরোধ করব তারা যেন আইনকে শ্রদ্ধা করে এবং প্রদত্ত আইন মেনে চলে প্রশাসনকে সহযোগিতা করে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল