March 25, 2026, 1:33 am

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর পরিচ্ছন্ন কর্মীসহ বিদেশি শ্রমিকদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

সৌদি আরবের পবিত্র মদিনা নগরীর পরিচ্ছন্ন কর্মীসহ বিদেশি শ্রমিকদের করোনায় স্বাস্থ্য সুরক্ষা দিতে বিশেষ প্রকল্প হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন।কারণ হিসেবে কর্তৃপক্ষ বলছে, এ ভাইরাস থেকে শুধু নিজেকে সুরক্ষিত করে রাখলে হবে না, আশপাশের সবাইকে সুরক্ষা দিতে হবে। খবর আরব নিউজের। এ প্রকল্পের আওতায় মদিনার আবাসিক এলাকায় কাজ করা গৃহকর্মী থেকে শুরু পরিচ্ছন্ন কর্মী সবার স্বাস্থ্য পরীক্ষা করে তবেই কাজে নিযুক্ত করা হবে।মদিনার গভর্নর প্রিন্স ফয়সাল বিন সালমান ২৭ এপ্রিল এ প্রকল্পের ঘোষণা দেন। তিনি বলেন, এ মহামারী থেকে বাঁচতে হলে আমাদের আশপাশের মানুষগুলোর স্বাস্থ্য পরীক্ষা জরুরি।প্রাথমিকভাবে, আল-খলিল ও আল-অয়োন এলাকায় এ পাইলট প্রকল্প চালু হচ্ছে। এতে ভ্রাম্যমান হাসপাতালে বিনামূল্যে বিদেশি শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর