March 24, 2026, 6:26 pm

সংবাদ শিরোনাম
রাস্তায় ‘মরণফাঁদ’—রংপুরের প্রাণকেন্দ্র সাতমাথা সড়কের দায় কার? ঈদ যাত্রায় জনভোগান্তি নিরসনে সেনাবাহিনীর বিশেষ অভিযান শ্রম পরিদর্শন: লাইসেন্সে অস্বচ্ছতা, বোনাসে নীরবতা রসিক-এর পূর্ণকালীন প্রশাসক হলেন-আইনজীবী মাহফুজ-উন-নবী চৌধুরী আলুর লাভজনক দাম নিশ্চিত করা এবং সার নিয়ে দুর্নীতি, কালোবাজারী বন্ধ করে ভর্তুকি মূল্যে কৃষকের সার পাওয়ার নিশ্চয়তার দাবিতে রংপুরে কৃষক সংগঠনের বিক্ষোভ শ্রম পরিদর্শন না প্রহসন? বদর দিবস উপলক্ষে গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত জেলা প্রশাসনের উদ্যোগে রংপুর জেলার নব-নির্বাচিত সংসদ সদস্যদের পরিচিতি সভা শ্রম পরিদর্শন না প্রহসন? ঈদের আগে হোটেল শ্রমিকদের বোনাস সংকটের ভেতরের গল্প একটি প্রজ্ঞাপন, বহু প্রত্যাশা: ঈদ বোনাসের অন্তরালের গল্প

পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে একটি মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে

ডিটেকটিভ আন্তর্জাতিক ডেস্কঃ

ছবি: সংগৃহীত

বিশ্ব জুড়ে চলছে করোনা তাণ্ডব।এর প্রভাবে অনেক দেশ লকডাউন ঘোষণা করা হয়েছে। বিশ্বের অনেক দেশের মতো মহামারী করেনাভাইরাসের কারণে ভারতে মসজিদে গিয়ে নামাজ পড়া বন্ধ।এই অবস্থায় করোনা প্রতিরোধে এগিয়ে এসেছেন একটি মসজিদ কর্তৃপক্ষ।পশ্চিমাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের পুনে শহরে একটি মসজিদকে কোয়ারেন্টাইন সেন্টারে রূপান্তর করা হয়েছে। কোভিড-১৯ রোগীদের চিকিৎসায় সেন্টারটি এখন পুরোপুরি প্রস্তুত। এ খবর জানিয়েছে ইন্ডিয়ান এক্সপ্রেস।কোয়ারেন্টিন সেন্টারে রূপান্তরিত মসজিদটি আজম ক্যাম্পাসে অবস্থিত। মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির পরিচালনায় ওই ক্যাম্পাসে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠান আর ২০ হাজার শিক্ষার্থী রয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়েছে, মসজিদের দোতলায় বিশাল হলঘরে কোয়ারেন্টিন সেন্টার তৈরি করা হয়েছে। করোনায় আক্রান্ত ৮০ জন সেখানে থাকতে পারবেন। মসজিদের নয় হাজার বর্গফুটের এই হল তারা ব্যবহার করতে চান করোনার বিরুদ্ধে লড়াই করতে।এ বিষয়ে মহারাষ্ট্র কসমোপলিটন অ্যান্ড এডুকেশনাল সোসাইটির চেয়ারম্যান পি এ ইনামদার বলেন, কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আমরা এখানে কোভিড-১৯ রোগীদের জন্য কোয়ারেন্টাইন সেন্টারের ব্যবস্থা করেছি। আমাদের ট্রাস্টি প্রয়োজনে রোগীদের খাবারের ব্যবস্থা করবে। আমরা রাজ্য সরকারকে যেটুকু পারি সাহায্য করতে চাই। মসজিদের ভিতরে ফ্যান, লাইট, টয়লেট, বেড সবই আছে। তাই করোনার রোগীদের সেখানে রাখতে কোনও অসুবিধা নেই।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

 

Share Button

     এ জাতীয় আরো খবর