April 7, 2026, 12:05 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

ছাতকের এক ডাক্তার ফেসবুক ও মোবাইলে সেবায় দৃষ্টান্ত গড়লেন

ঝুটনঃ

mostbet

করোনাভাইরাসের আতঙ্কে মধ্যেই অসহায় হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ালেন ছাতকের কৈতক ২০ শয্যা সরকারি হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মোজাহারুল ইসলাম।ফেসবুক-মোবাইল ফোনে ও হাসপাতালে বসে ফ্রি সেবা দিয়ে যাচ্ছেন তিনি।৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনা আক্রান্ত রোগী সনাক্ত হয়।ভয়াবহ ছোঁয়াচে এ রোগ শনাক্তের সঙ্গে সঙ্গেই ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদির (পিপিই) অভাবে চিকিৎসকরা রোগীদের সামনে যাওয়া বন্ধ করে দেয়।বন্ধ হয়ে যায় প্রাইভেট ডাক্তারের চেম্বার।এমন অবস্থায় প্রতিদিন শত শত রোগী স্বাভাবিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।তখন ডা. মোজাহারুল ইসলাম দক্ষিণ সুরমা, ছাতক ও দোয়ারাবাজারসহ তিন উপজেলাবাসীর মানুষের একমাত্র ভরসা।তিনি নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।ফেসবুক ও মোবাইল ফোন ও তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রতিনিয়ত জ্বর সর্দি কাশি হৃদরোগসহ নানা ধরনের রোগীদের পরামর্শ দিচ্ছেন।তার কাছ থেকে ফেসবুকে টেলিমেডিসিন সেবা পাচ্ছেন অনেকে।মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে ফেসবুক ও মোবাইল ফোনের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা দেয়া শুরু করেন তিনি।অসহায় কর্মহীন হতদরিদ্র মানুষের একমাত্র কাণ্ডারি হিসেবে কাজ করছেন।গত ২৬ এপ্রিল ২০২০ ইংতারিখ রোববার দুপুরে সরেজমিন হাসপাতালে গিয়ে দেখা গেছে, ডা. মোজাহারুল ইসলাম রোগীদের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছেন।তিনি বলেন, সবসময় রোগীদের পাশে ছিলাম, এখনো আছি।মানুষের উপকার করতে এখন ফেসবুক ও মোবাইল ফোনে সেবা দিচ্ছি।তিনি আরও বলেন, সাধারণ মানুষের সঙ্গে আমার একটা নেটওয়ার্ক তৈরি হয়েছে, যা আগামী দিনে আরও শক্তিশালী হবে।

প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর