মোঃ এমদাদ উল্যাহ,চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদিঘী ইউনিয়নের সমাজ সেবামূলক সংগঠন ‘কাকৈর খোলা ইউনাইটেড সোসাইটি’র উদ্যোগে গ্রামের ১৩১ অসহায়, দিনমজুর ও নিম্নমধ্যবিত্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করা হয়েছে। সংগঠনের সদস্যরা অসহায় পরিবারের ঘরে ঘরে গিয়ে উপহার সামগ্রী হস্তান্তর করেন। প্রত্যেক পরিবারকে প্যাকেটভর্তি ৫ কেজি চাউল, ২ কেজি আলু, ২ কেজি ছোলা, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি পেয়াজ, ১ কেজি লবণ, ১ কেজি মুড়ি, ২ কেজি চিনি, ২ প্যাকেট সেমাই ও ১ প্যাকেট সাবান দেয়া হয়। উপহার সামগ্রী বিতরণের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন কাকৈর খোলা ইউনাইটেড সোসাইটির উপদেষ্টামন্ডলীর সদস্য ও জগন্নাথদীঘি আ’লীগের সাধারন সম্পাদক কাজী বেলাল, সাবেক চেয়ারম্যান মাহাবুবুল হক খাঁন, আব্দুল মালেক, জয়নাল আবেদীন পাটোয়ারী, ইউনুছ মোল্লা, আবু বক্কর সিদ্দিক, নয়ন পাটোয়ারী, আব্দুল মালেক মানিক চৌধুরী, সাবেক সভাপতি আব্দুল আহাদ সেলিম, গাজী শহীদ, গাজী রিপন, গাজী নয়ন, আনোয়ার হোসেন, মাসুদ মিয়াজী, শাখাওয়াত হোসেন, সংগঠনের সাধারন সম্পাদক সাইফুল ইসলাম চৌধুরী, সহ-সভাপতি ইকবাল হোসেন পলাশ মিয়াজী, শাহেদুল ইসলাম, নাহিদ পাটোয়ারী, মোঃ রাফি, সাগর পাটোয়ারী, রাব্বি পাটোয়ারী, আজিম পাটোয়ারী রাপি, শাওন শাহিন, আক্তার হোসেন।
এদিকে গরীব ও অসহায় পরিবারের মাঝে সুষ্ঠুভাবে উপহার সামগ্রী বিতরণ করায় সংগঠনের সকলকে ধন্যবাদ জানিয়েছে কাকৈর খোলা ইউনাইটেড সোসাইটির সভাপতি সালাউদ্দিন খান বাপ্পি, সাবেক সাধারণ সম্পাদক কাজী জাকারিয়া পারভেজ ও সদস্য মনির আহাম্মদ রিটু। অসহায় পরিবারের সদস্যরা কাকৈরখোলা ইউনাইটেড সোসাইটির দেয়া উপহার সামগ্রী পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল