এম খায়রুল ইসলাম পলাশ,ঝালকাঠি প্রতিনিধি:
রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন সেবিকার (নার্স) শরীরে করোনার ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে ঝালকাঠি জেলায় মোট ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হলেন। মঙ্গলবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন ঝালকাঠি সিভিল সার্জন ডা: শ্যামল কৃষ্ণ হালদার। এ ঘটনায় করোনা আক্রান্ত নার্সসহ স্বাস্থ্য কমপ্লেক্সের আট কর্মীকে হোম আইসোলেশনে রাখা হয়েছে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার। রাজাপুর উপজেলায় এই প্রথম একজনের শরিরে করোনা শনাক্ত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছে উপজেলার মানুষ। এ নিয়ে জেলায় চিকিৎসক, নার্স ও ১০ মাসের শিশুসহ ৮ জন করোনা আক্রান্ত হয়েছেন।রাজাপুর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবুল খায়ের রাসেল সাংবাদিকদের জানান, আইইডিসিআর থেকে আসা রিপোর্টে ওই সেবিকার করোনা পজেটিভ রিপোর্ট আসে। প্রাথমিক ধারণায় তিনি আরো বলেন, চিকিৎসা সেবা দিতে গিয়ে হয়ত ওই সেবিকা সংক্রমিত হতে পারে। তবে তার মেয়েও স¤প্রতি ঢাকা থেকে মায়ের কাছে এসেছেন ঠিক কী ভাবে ওই সেবিকা সংক্রমিত হলেন তা নিশ্চিত করে বলা যাচ্ছেন।বর্তমানে তিনি সুস্থ্য ও বাসায় চিকিৎসাধীন রয়েছেন তার বয়স ৪৫ বছর। ।প্রসঙ্গত, সোমবার জেলার নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এক চিকিৎসকের দেহে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার বিষয়টি শনাক্ত হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল