-
- সারাদেশে, স্বাস্থ্য
- কেশবপুরে করোনা ভাইরাসে আক্রান্ত ৮ জনের মধ্যে ৫ জনই মেডিকেল অফিসারসহ স্বাস্থ্যকর্মী
- আপডেট সময় April, 29, 2020, 11:27 am
- 203 বার পড়া হয়েছে
জাহিদ আবেদীন বাবু, কেশবপুর (যশোর) থেকেঃ
যশোরের কেশবপুর উপজেলায় মঙ্গলবার নতুন করে আরও ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে কেশবপুর উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৮ জন।
জানা গেছে, মঙ্গলবার কেশবপুর উপজেলায় নতুন করে ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। আক্রান্তরা হলেন কেশবপুর স্বাস্থ্য কম্পেক্সের মেডিকেল অফিসার ডাক্তার প্রদীপ্ত চৌধুরী, সহকারী মেডিকেল অফিসার আশিকুর রহমান, টি এল সি এ নাজমুল কবীর ও স্থানীয় বাসিন্দা ফিরোজ আহমেদ রিপন। কেশবপুর স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা, আলমগীর হোসেন জানান, আক্রান্তদের নমুনা নিয়ে পরীক্ষার জন্য যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জিনোম সেন্টারে পাঠানো হলে ২৮ এপ্রিল মঙ্গলবার তাদের করোনা ভাইরাসের রির্পোট পজিটিভ আসে। আক্রান্ত ৮ জনের মধ্যে ৭ জনকে কেশবপুর হাসপাতালের আইসোলেশোনে রেখে চিকিৎসা চলছে।
অপর আক্রান্তরা হলো কেশবপুর হাসপাতালের সহকারী মেডিকেলে অফিসার সনজিৎ কুমার বিশ্বাস, স্বাস্থ সহকারী ওয়াহিদুজ্জামান সুমন, উপজেলার ধর্মপুর গ্রামের গৃহবধূ বকুল বেগম, ইমাননগর গ্রামের সোহাগ হোসেন। উপজেলা প্রশাসন আক্রান্ত ব্যক্তিদের বাড়ি লকডাউন ঘোষনা করেছে। কেশবপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আলমগীর হোসেন জানান, আক্রান্ত ৮ জনের মধ্যে ৭ জনকে কেশবপুর হাসপালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, আক্রান্তদের বাড়ি লক ডাউন ঘোষনা করা হয়েছে।
প্রাইভেট ডিটেকটিভ/২৯ এপ্রিল ২০২০/ইকবাল
এ জাতীয় আরো খবর