April 7, 2026, 5:43 am

সংবাদ শিরোনাম
মেইন রাস্তার ধুলো নয়, নীরব বিষ: রংপুরে তামাক ক্রাসিংয়ের অবৈধ বিস্তার রংপুরে হামের ছায়া: সংখ্যা নয়, গল্পগুলোই বলছে আসল কথা দিনাজপুরে আশ্রম ও এতিমখানায় ৩ কোটি ৬২ লক্ষ ৮৮ হাজার টাকার চেক বিতরণ হাম-আতঙ্কের ভেতর পাঁচ শিশু, রমেকে নীরব লড়াই রংপুরে ”আলোকিতো’র প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সাড়ে চার কোটির ছায়া: শ্বশুর সামনে, কাস্টমস্ জামাতার সংযোগ গংগাচড়ায় আপোষের নামে বোনকে ডেকে মারপিট, আসামীদের গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন স্বাস্থ্যসেবা দোরগোড়ায়—দাবি, বাস্তবতা ও অপেক্ষার বৈধ কাগজপত্র-হেলমেট ছাড়া মিলবে না জ্বালানি তেল ক্যাম্পবেলটাউনে গার্হস্থ্য সহিংসতা প্রতিরোধে সেমিনার অনুষ্ঠিত

কুয়াকাটায় ১০টাকা কেজির চাল বিতরণ শুরু

আনু আনোয়ার,পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীর কুয়াকাটায় কর্মহীন নিম্ন ও মধ্যবিত্ত কার্ডধারী ১২’শ মানুষের মাঝে ওএমএস এর ১০টাকা কেজির চাল বিতরণ শুরু করেছে কুয়াকাটা পৌর কর্তৃপক্ষ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত প্রতি পরিবারের জন্য খাদ্য কর্মসূচীর আওতায় সোমবার থেকে এ চাল বিক্রি শুরু করা হয়েছে। কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লার উপস্থিতিতেই কৃষক, জেলে থেকে শুরু করে নিন্ম ও মধ্যবিত্তরা সকলেই ওএমএস এর এই ১০টাকা মুল্যের চাল ক্রয়ের সূযোগ পাচ্ছে। পৌর এলাকার ৩হাজার পরিবার এ সুবিধা ভোগ করতে পারবেন বলে পৌর কর্তৃপক্ষ জানান। প্রতি সপ্তাহের (সোম,মঙ্গল ও বুধবার) তিন দিন চাল বিক্রি চলবে প্রতি কেজি দশ টাকা ধরে। সপ্তাহে প্রতিটি পরিবার ১০ কেজি করে চাল ক্রয় করতে পারবেন। ১০টাকা কেজি ধরে চাল কিনতে পেরে খুশি নিন্ম ও মধ্যবিত্ত পরিবার। তারা এসময় মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান। তবে কুয়াকাটা পৌর এলাকার ৯টি ওয়ার্ডের মানুষের মধ্যে দুইজন ডিলারের মাধ্যমে ওএমএস এর এ চাল বিতরণে ধীরগতির জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতে সামাজিক দূরত্ব বজায় রেখে এ চাল বিতরণ করা হচ্ছে বলে ডিলাররা জানান। ডিলার মোশাররফ আকন বলেন, পৌর এলাকার ৫টি ওয়ার্ডের ৭’শ জন কার্ডধারীর মধ্যে সামাজিক দূরত্ব বজায় রেখে চাল বিতরণ করা খুবই কঠিন কাজ। তারপরও তারা কোন বিশৃঙ্খলা ছাড়াই সুবিধাভোগিদের মাঝে এ চাল বিতরণ করছেন।

mostbet

প্রাইভেট ডিটেকটিভ/২৮ এপ্রিল ২০২০/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর